0%

ITR Filing 2026: মাত্র ১১ টাকায় ITR ফাইল! এবার থেকে Paytm-এ মিলবে দারুণ পরিষেবা

নয়া দিল্লি: হাতে আর বেশিদিন বাকি নেই। আয়কর রিটার্ন (ITR Filing) জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই। এখনও যাঁরা আয়কর রিটার্ন ফাইল করেননি, তাঁদের জন্য বড় সুবিধা নিয়ে এল পেটিএম। ClearTax-এর সঙ্গে যৌথভাবে একটি নতুন পরিষেবা চালু করেছে সংস্থাটি। যেখানে মাত্র ১১ টাকায় ITR ফাইল করা যাবে।

১১ টাকার প্ল্যানে কী কী সুবিধা?

পেটিএম অ্যাপের ফ্রি টুলস বিভাগে এই পরিষেবা পাওয়া যাবে। আয়কর দফতরের কাছে আগে থেকেই থাকা তথ্য স্বয়ংক্রিয়ভাবে (Auto-fill) ফর্মে পূরণ হয়ে যাবে। পাশাপাশি, ব্যবহারকারীর আয়ের ভিত্তিতে কোন ITR ফর্ম প্রযোজ্য এবং নতুন নাকি পুরনো কর ব্যবস্থা কোনটি বেশি লাভজনক, সেটিও সিস্টেম নিজেই পরামর্শ দেবে।

শেয়ার বাজারে বিনিয়োগকারীদেরও সুবিধা

যাঁরা শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, তাঁদের জন্যও রয়েছে বিশেষ সুবিধা। এই প্ল্যাটফর্মটি ৮০টিরও বেশি স্টক ব্রোকারের তথ্য এক ক্লিকে সংগ্রহ করতে পারে। ফলে ক্যাপিটাল গেইন বা লোকসানের হিসাব আলাদা করে করতে হবে না।

এছাড়া, ১১ টাকার এই প্ল্যানে ফ্রি ‘নোটিস প্রোটেকশন’-ও রয়েছে। অর্থাৎ,ITR জমা দেওয়ার পর আয়কর দফতরের কোনও নোটিস এলে তা বুঝতে পারবেন। একইসঙ্গে ওই নোটিসের উত্তর দিতে ClearTax-এর টিম সহায়তা করবে।

সতর্ক থাকার পরামর্শ

পরিষেবাটি মূলত বেতনভোগী কর্মীদের জন্য উপযোগী, যাঁদের আয় Form-16-এর ভিত্তিতে এবং ব্যাঙ্কের সুদের মতো সীমিত অতিরিক্ত আয় রয়েছে। তবে বিশেষজ্ঞদের পরামর্শ, প্রযুক্তির উপর সম্পূর্ণ নির্ভর না করে সাবমিট করার আগে একবার সমস্ত তথ্য ভালোভাবে মিলিয়ে দেখা উচিত। বিশেষ করে, যাঁদের একাধিক উৎস থেকে আয় হয়, যেমন বাড়িভাড়া, ফ্রিল্যান্সিং, বা বছরের মধ্যে চাকরি পরিবর্তন করেছেন, তাঁদের ক্ষেত্রে সমস্ত আয় এবং কর ছাড় (Deduction) সঠিকভাবে উল্লেখ হয়েছে কি না, তা নিশ্চিত করা জরুরি।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker