0%

এবার টিম ইন্ডিয়ার কোচিংয়ে বাঙালি! গম্ভীরের নতুন সহকারী কে এই শুভদীপ ঘোষ?

বড়সড় বদল আসছে টিম ইন্ডিয়ার কোচিং দলে। দায়িত্ব ছেড়েছেন সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। ফিল্ডিং কোচ টি দিলীপের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে না বিসিসিআই। সেই জায়গায় আসছেন দিলীপ ঘোষ। বেশ কয়েক বছর ধরেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি ও আইপিএলে কোচিং করিয়েছেন। অসমের ভূমিপুত্র শুভদীপ প্রথম শ্রেণির ক্রিকেটে খেললেও জাতীয় দলে কখনও খেলেননি। এবার গম্ভীরের সঙ্গে কাজ করবেন ৫৭ বছর বয়সি প্রাক্তন ক্রিকেটার।

সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের ফিল্ডিংয়ের দুর্দশা বেশ প্রকট। উঁচু ক্যাচ থেকে স্লিপের ফিল্ডিংয়ে ক্রমশ অবনতি ঘটছে। ইংল্যান্ড-আয়ারল্যান্ডে সিরিজ থেকে টেস্টে ফিল্ডিং মিস, সব মিলিয়ে নানা প্রশ্ন উঠছে। একসময় রাহুল দ্রাবিড়ের বিশ্বস্ত সৈনিক টি দিলীপের সঙ্গে বিসিসিআই আর চুক্তি বাড়াচ্ছে না। সেখানে আসছেন শুভদীপ ঘোষ। যিনি ডাকনাম ‘জয়’ নামেই বেশি পরিচিত। শ্রীলঙ্কায় ভারতের টেস্ট সফর থেকে তিনি দায়িত্ব নেবেন।

গত ৬-৭ বছর ধরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ও সেন্টার অফ এক্সেলেন্সে কোচিং করাচ্ছেন শুভদীপ। এর আগে ২০১৪-র আইপিএল জয়ী কেকেআরের কোচিং দলেও ছিলেন। সেই সময় নাইটদের অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। এছাড়া দিল্লি ক্যাপিটালসেও কোচিং করিয়েছেন। ২০২১ সালে অস্ট্রেলিয়া সফরের মহিলাদের দলের ফিল্ডিং কোচ ছিলেন শুভদীপ। ভারত এ দল ও ২০২৪-এ ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলেও কোচিংয়ের দায়িত্বে ছিলেন তিনি।

৫৭ বছর বয়সি শুভদীপ ১৯৯৪/৯৫ ও ২০০৪/০৫ সালে ঘরোয়া ক্রিকেটে খেলেছেন। অসম ও রেলওয়েজ দলে খেলেছেন তিনি। মিডল অর্ডারে ব্যাটিং ছাড়াও বোলিং করতেন। ১৭টি প্রথম শ্রেণির ও ১৭টি লিস্ট এ ম্যাচ খেলেছিলেন। মাঠে তাঁর ক্ষিপ্রতা ও চমৎকার ফিল্ডিংয়ের জন্য পরিচিত ছিলেন।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker