বড় খবর! সবমিলিয়ে কলকাতায় বাড়ছে ৫৬টি ওয়ার্ড, ব্যাপক বদলের মুখে পুর নিগম

সবদিক নিউজ: বাংলার শাসনভার হাতে নেওয়ার পর, এবার গোটা কলকাতা শহরের খোলনলচে বদলে ফেলতে চলেছে নবগঠিত বিজেপি সরকার (BJP West Bengal)। ঢেলে সাজানোর পাশাপাশি, এক লাফে ১৪৪ থেকে ২০০ করা হতে চলেছে কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) ওয়ার্ড সংখ্যা। যদিও বোরোর সংখ্যা আগের মতো ১৬ টিই থাকছে।
প্রসঙ্গত আগামী শুক্রবার, অর্থাৎ ৩১ জুলাই কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে অন্যান্য রাজনৈতিক দল এবং নাগরিকরা চাইলে ওই খসড়া তালিকায় সংশোধন চেয়ে আবেদন করতে পারবেন।
বাংলায় নতুন সরকার গঠনের পর এই প্রথম কলকাতা পুরসভায় নির্বাচন হতে চলেছে। উল্লেখ্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করার পরেই পুরসভার একটি অনুষ্ঠান থেকে কলকাতা শহরের পুনর্বিন্যাস সংক্রান্ত ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী । তিনি জানিয়েছিলেন চলতি বছরের শেষের দিকে অর্থ্যাৎ আগামী ৭ ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচিত পূর্ণাঙ্গ বোর্ডের হাতে কলকাতা পুরসভা পরিচালনার দায়িত্ব দেওয়া হবে।
আরও পড়ুনঃ ‘কল্যাণদা আসবেন..চা-সিঙ্গাড়া খাওয়াবো’, সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমন্ত্রণ ঋতব্রতর
প্রসঙ্গত রাজ্যে পালাবদলের পরেই কলকাতার পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ফিরহাদ হাকিম। সেই সময় অচল অবস্থা কাটাতে পুর কমিশনার স্মিতা পাণ্ডেকে প্রশাসক হিসাবে বিশেষ দায়িত্ব দেওয়া হয়। অন্যদিকে মুখ্যমন্ত্রীর নিদের্শ মত ওয়ার্ড পুনর্বিন্যাসের জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়। এই কাজের দায়িত্ব দেওয়া হয় পুরসভার নিজস্ব সমীক্ষা বিভাগকে। জানা যাচ্ছে ওয়ার্ড পুনর্বিন্যাসের সেই রিপোর্ট আইন বিভাগের আধিকারিকদের সাহায্য নিয়ে খুঁটিয়ে দেখছেন প্রশাসক স্মিতা পান্ডে।
কলকাতা কর্পোরেশন সূত্রে খবর ওয়ার্ড পুনর্বিন্যাসের পর প্রথম ১০০ টি ওয়ার্ডের সাথে ৩০ টি নতুন ওয়ার্ড যোগ করে ১৩০ টি ওয়ার্ড করা হতে চলেছে। উল্লেখ্য বর্তমানে কলকাতায় মোট ১৪৪টি ওয়ার্ড রয়েছে। ওই বাকি ৪৪টি ওয়ার্ড এলাকার মধ্যে ২৬টি ওয়ার্ড তৈরি হচ্ছে ৷ সবমিলিয়ে এই ভাবে মোট ৫৬টি নতুন ওয়ার্ড তৈরি হচ্ছে ৷ এছাড়াও জানা যাচ্ছে, মোট ১৬টি বোরো এলাকার মধ্যে ৮টি বোরোতে ১৩টি করে ওয়ার্ড থাকবে ৷ আর বাকি ৮টি বোরো এলাকায় ১৪টি করে ওয়ার্ড থাকবে।




