Gautam Gambhir: ও দলে থাকলে মন খুলে খেলতে পারে না ক্রিকেটাররা! এবার গম্ভীরকে নিয়ে তোপ দাগলেন সেওবাগ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের হতাশা কাটিয়ে অবশেষে জয়ে ফিরছে ভারতীয় দল (Indian Cricket Team)। টানা একাধিক দিন ভারতীয় দলের সঙ্গে যুক্ত থাকার পরে জিম্বাবোয়ের বিরুদ্ধে (Zimbabwe vs India) বিশ্রাম দেওয়া হয়েছিল ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir)। তার জায়গায় অস্থায়ী কোচ হিসাবে ভারতীয় দলের দায়িত্ব সামনে ছিলেন ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)। এবার এই বিষয়টি নিয়ে নিজের প্রাক্তন সতীর্থকে দেখলেন প্রাক্তন ভারতীয় মহতারকা বীরেন্দ্র সেওবাগ (Virender Sehwag)।
গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন ভারতীয় দল আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের মাটিতে একটিও টি-টোয়েন্টি ম্যাচ জিততে পারেনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরও ভারতীয় দলে বেশ কয়েকটি পরিবর্তন হয়েছিল। বেশ কিছু নতুন ক্রিকেটার গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে প্রথমবার ভারতের জার্সিতে মাঠে নেমেছিলেন। কিন্তু ভারতীয় জার্সির ওজন তারা ওই দুই সিরিজে সামলে উঠতে পারেনি। অবশ্য শুধু তারাই না অতীতের চূড়ান্ত সফল হওয়া বেশ কিছু ক্রিকেটার ওই দুই সফরে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিলেন।

কিন্তু এই চিত্রটা নাটকীয়ভাবে বদলে যায় জিম্বাবোয়ে সফরে। দলগতভাবে নিখুঁত ক্রিকেট খেলতে থাকে ভারতীয় দল। ফলস্বরূপ নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ারের নেতৃত্বে সিরিজে ৩-০ ফলে বিশাল জয় পায় মেন ইন ব্লুজ। আর এই ফলাফলের পরেই গৌতম গম্ভীরের উদ্দেশ্যে তোপ দেগেছেন তারই ভারতীয় দলের প্রাক্তন ওপেনিং পার্টনার বীরেন্দ্র সেওবাগ।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে ভারতীয় দলকে গোছাতে ব্যর্থ গম্ভীর! ৩ টি বড় সমস্যার সম্মুখীন হবেন অধিনায়ক শুভমান গিল
সেওবাগ বলেছেন, “জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলকে সম্পূর্ণ ভিন্ন একটি দল বলে মনে হচ্ছে। ইংল্যান্ডে এই দলটিকে কেন দেখা যায়নি? আমার মনে হয়, গৌতম গম্ভীর উপস্থিত থাকায় ড্রেসিংরুমের পরিবেশ নেতিবাচক প্রভাব পড়ছিল। দলের ক্রিকেটাররা তার জন্য নিরাপত্তাহীনতায় ভুগছিলেন এবং দল থেকে বাদ পড়ার আশঙ্কায় ছিলেন। এমন বিষাক্ত পরিবেশে কেউ কীভাবে টিকে থাকতে পারে?”
আরও পড়ুন: রোহিত শর্মা কবে অবসর নেবেন? এবার হিটম্যানকে নিয়ে বড় তথ্য ফাঁস করলো BCCI
গম্ভীরের কোচ হিসেবে সাফল্যকেও কটাক্ষ করেছেন সেওবাগ। নবাব অফ নজফগড় আরও বলেছেন, “জানি আপনি দলকে আইসিসি ট্রফি জিতিয়েছেন, সেটা অবশ্যই ভালো ব্যাপার। কিন্তু অন্তত খেলোয়াড়দের ৮-১০টি ম্যাচ খেলার সুযোগ দিন এবং তাদের মধ্যে নিরাপত্তার বোধ তৈরি করুন। এই আশ্বাসের অভাবই তাদের পারফরম্যান্সের অবনতির একটি বড় কারণ। জিম্বাবোয়ের বিপক্ষে ভারতের পারফরম্যান্স ছিল একটি সম্মিলিত দলীয় প্রচেষ্টা এবং প্রথম বল থেকেই দলটিকে ঐক্যবদ্ধ মনে হয়েছে।”




