0%

বড় স্বস্তি! চালু হল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা, কারা পাবেন আর কারা বাদ?

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে নতুন স্বাস্থ্যবিমা প্রকল্প চালু করল সরকার। ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’ (MMSBY) নামে এই প্রকল্প মূলত তাঁদের জন্য, যাঁরা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। মন্ত্রিসভার অনুমোদনের পর এই প্রকল্প চালু হয়েছে। এর মাধ্যমে যোগ্য পরিবারগুলি চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পাবে।

মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় (MMSBY) কী সুবিধা মিলবে?

সরকারের নতুন এই প্রকল্পে (MMSBY) একটি পরিবার বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবে। পরিবারের প্রত্যেক সদস্যের জন্য আলাদা স্বাস্থ্য কার্ড দেওয়া হবে। পরিবারের সদস্যসংখ্যার উপর কোনও সীমাবদ্ধতা নেই। শুধু নতুন রোগ নয়, আগে থেকে থাকা রোগের চিকিৎসাও এই প্রকল্পের আওতায় থাকবে। সরকারি হাসপাতালের পাশাপাশি তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালেও ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়া যাবে। আধার যাচাই এবং ABHA ID-এর মাধ্যমে এই পরিষেবা দেওয়া হবে।

তবে সকলেই এই প্রকল্পের (MMSBY) সুবিধা পাবেন না। রাজ্য সরকার সূত্রে খবর এই প্রকল্পের আওতায় আসার জন্য গ্রাহকের কিছু যোগ্যতা থাকা আবশ্যক। আসুন জেনে নিন কারা এই প্রকল্পের সুবিধা পাবেন এবং কারা পাবেন না।

কারা এই প্রকল্পের সুবিধা পাবেন?

মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা (MMSBY) মূলত সেইসব পরিবারের জন্য চালু করা হয়েছে, যাঁরা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাচ্ছেন না কিন্তু চিকিৎসার খরচ সামলাতে সরকারি সহায়তার প্রয়োজন। যোগ্য পরিবারগুলি এই প্রকল্পের আওতায় বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবে।

এই প্রকল্পে পরিবারের প্রতিটি সদস্যের জন্য আলাদা স্বাস্থ্য কার্ড দেওয়া হবে। পরিবারের সদস্যসংখ্যার উপর কোনও সীমাবদ্ধতা নেই। সরকারি এবং তালিকাভুক্ত হাসপাতালগুলিতে চিকিৎসার ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে। আধারভিত্তিক যাচাইকরণ এবং ABHA ID-এর মাধ্যমে পরিষেবা দেওয়া হবে।

কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না?

তবে সরকারের নির্ধারিত কিছু শ্রেণির মানুষ এই প্রকল্পের (MMSBY) আওতার বাইরে থাকবেন। তারা হলেন –

  • যেসব পরিবারের বার্ষিক মোট আয় ৮ লক্ষ টাকার বেশি, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না।
  • West Bengal Health Scheme (WBHS)-এর আওতাভুক্ত ব্যক্তি ও তাঁদের পরিবার এই সুবিধার জন্য যোগ্য নন।
  • Central Government Health Scheme (CGHS)-এর সুবিধাভোগীরা এই প্রকল্পে অন্তর্ভুক্ত হবেন না।
  • Employees’ State Insurance (ESI)-এর আওতাভুক্ত ব্যক্তিরাও এই সুবিধা পাবেন না।
  • অন্য কোনও সরকারি স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পাচ্ছেন এমন নির্দিষ্ট সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা এই প্রকল্পের বাইরে থাকবেন।
  • সরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের কর্মচারী, যাঁরা ইতিমধ্যেই গ্রুপ মেডিকেল ইন্স্যুরেন্সের সুবিধা পান, তাঁরাও এই প্রকল্পে অন্তর্ভুক্ত হবেন না।
  • যেসব সরকারি কর্মচারী বা পেনশনভোগী চিকিৎসার জন্য আলাদা মেডিকেল অ্যালাউন্স পান, তাঁরাও এই সুবিধা পাবেন না।
  • পরিবারের ৭০ বছরের বেশি বয়সী সদস্যদের এই প্রকল্পের আওতার বাইরে রাখা হয়েছে।
  • সরকারি নির্দেশিকা অনুযায়ী, SIR-এ যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরাও এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।

Suvendu Adhikari says record increase in college admissions in West Bengal

আরও পড়ুনঃ সোশ্যাল মিডিয়ায় ২৪ ঘণ্টা নজরদারি! ভুয়ো খবর ও গুজব রুখতে বিশেষ ‘ওয়ার রুম’ গঠন শুভেন্দু সরকারের

রাজ্য সরকার দপ্তর সূত্রে জানানো হয়েছে, এই প্রকল্পের (MMSBY) সুবিধা পেতে হলে আবেদনকারী পরিবারকে সরকারের নির্ধারিত সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker