‘ভিড়ের মধ্যে কারোর থেকে নিয়েছি!’ ভাইরাল পোস্টের বিতর্কে মুখ খুললেন শ্রীলেখা মিত্র

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি ধর্মতলায় ককরোচ জনতা পার্টির (CAP) তরফে ছাত্র যুবদের ডাকার একটি আন্দোলনে সামিল হয়েছিলেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। সেখানে গিয়ে একটি বিতর্কিত পোস্টার হাতে নিয়ে তুমি সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী। সতীর্থদের পাশাপাশি বিভিন্ন মহল থেকেই উঠতে শুরু করে সমালোচনার ঝড়। প্রশ্ন ওঠে অভিনেত্রীর রুচি নিয়ে। সবমিলিয়ে পোস্টার বিতর্কে একের পর এক ট্রোলিং-এ জর্জরিত অভিনেত্রী। অবশেষে নিন্দুকদের সমস্ত কটাক্ষের জবাব দিতে এবার সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছিলেন অভিনেত্রী।
শ্রীলেখা মিত্র এদিন স্পষ্ট জানান, ওই ঘটনার পর থেকে নাকি তাঁর কাছে, ‘ডেথ থ্রেট’ আসছে। এমনকি ‘ওই পাড়ার মেয়েদের’ সাথেও তুলনা করা হচ্ছে তাঁর। অভিনেত্রীর জনিয়েছেন, ‘ওই পাড়ার মেয়েদের’ তাঁর প্রতি অনেক সম্মান রয়েছে। কিন্তু তাঁর বক্তব্য হল যদি ওটাই তাঁর পেশা হত, তাহলে তিনি সেকথা নিজের মুখেই স্বীকার করতেন ।অভিনেত্রীর কথায়, ‘আমি ওরকম ঘোমটার নীচে, খ্যামটা নাচি না।’
অভিনেত্রীর আরও সংযোজন, ‘আমি কোনো পজিশন হোল্ড করছি না। আমি একজন সাধারন মহিলা।’ এরপর সেখানে উপস্থিত মহিলা সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেন, ‘এই যে এখানে এতজন মহিলা আছ তোমরা সবাই যখন কোন পুরুষের সাথে কথা বল, তখন কি তাদের প্যান্টের চেনের দিকে খেয়াল করে কথা বল? তোমরা কি তার জিপারের দিকে তাকিয়ে কথা বলো?’
আরও পড়ুনঃ ‘পরিযায়ীরা ফিরতে শুরু করুন’, বড় ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
এরপরেই সাফাই দিয়ে অভিনেত্রী বলেন, ‘ওই ভীড়ে যখন পুলিশ লাঠিচার্জ করছে, জীবনে প্রথম আমি ওই পুলিশের লাঠিচার্জের মধ্যে দৌড়াচ্ছি। ওই ভীড়ের মধ্যে কে পোস্টার ধরিয়ে দিয়েছে, নাকি আমি কারোর থেকে পোস্টারটা নিয়েছি, মোদির হাত পা ছড়ানো ছবি। ভাই আমার তাঁর জেনিটালস-এর দিকে চোখ যায়নি। চোখ যায় তাদের যারা অমাকে অনবরত ট্রোল, কিংবা বাছাই করা শব্দ দিয়ে মন্তব্য করছে।’
শ্রীলেখার অভিযোগ, ‘যখন কারও রেপ হচ্ছে আর তোমরা, যারা রেপিস্ট, যারা খুনী তাদের গলায় মালা দিচ্ছ তখন তোমাদের কিছু যায় আসে না। তখন তোমাদের লজ্জা-সম্মান কিচ্ছু হয় না। আর এই মিছিলে পোস্টারগুলো তো আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাইনি, পোস্টারটা তো দিল্লীর যন্তর মন্তর থেকে হয়েছে। কোনো একটা রানিং পোস্টার আমার হাতে এসেছিল। আমার তো মনে হচ্ছে এটাও একটা ষড়যন্ত্র। আমার হাতে পোস্টার ধরিয়ে দেওয়াটাও একটা ষড়যন্ত্র।’ অভিনেত্রীর আরও দাবী, পিছনে তখন পুলিশের লাঠি চার্জ হচ্ছিল, তাই ছবি তোলার আগে পোস্টার ঘুরিয়ে দেখে নেওয়ার সুযোগ তাঁর কাছে ছিল না।




