0%

Brazil: দূর্গাপুজোর আগেই বড় উপহার পেলো কলকাতা, শহরে আসছে ভিনিসিয়সের ব্রাজিল, মুখোমুখি হবে ভারতীয় দলের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বঙ্গ ফুটবলপ্রেমীদের জন্য বড় উপহার ঘোষণা করলো সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। আগামী অক্টোবর মাসের তৃতীয় দিনে শহরে পা রাখছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দল ব্রাজিল (Brazil)। ভারতীয় ফুটবলের মক্কা বলে পরিচিত কলকাতার (Kolkata), যুবভারতী ক্রীড়াঙ্গনে কার্লো আনসেলোত্তির ছেলেরা মাঠে নামবে খালিদ জামিলের ভারতীয় দলের (Indian Football Team) বিরুদ্ধে। ৩০ই জুলাই সেই প্রীতি ম্যাচের আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই উত্তেজনায় ফুটছেন ফুটবলপ্রেমীরা।

এদিন মোহনবাগান দিবসে উপস্থিত হয়ে সেই বর্ণাঢ্য অনুষ্ঠান থেকে এই বিশেষ ম্যাচের ঘোষণাটি করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খান ও সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। ভারতের মাটিতে স্বাধীনতার আগে বা পরে এত বড় মাপের ম্যাচ কখনো আয়োজিত হয়নি বলে উল্লেখ করেছেন দুজনেই। কলকাতার মাটিতে এই ম্যাচ আয়োজনের সুযোগ করে দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

এই মুহূর্তে ফিফা ক্রমতালিকায় ব্রাজিল পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল ফুটবল দল। আর সেখানে ভারতীয় ফুটবল দলের র‍্যাঙ্ক হলো ১৩৮। দুই দলের মধ্যে গুনগত মানের তফাৎ যে আকাশ এবং পাতালের, তা বলাই বাহুল্য। তবু সাহাল, ছাঙতে, মেহতাব, মহেশ-রা দেশের সম্মান রক্ষার্থে নিজেদের উজাড় করে দেবেন এমনটা আশা করাই যায়।

আরও পড়ুন: মরশুমের শুরুতেই চমক! ডার্বি হারের পর ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে গোল করা তারকাকে দলে নিলো ইস্টবেঙ্গল

সদ্য সমাপ্ত ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের পারফরম্যান্স ছিল একেবারেই সাধারণ মানের। নরওয়ের বিরুদ্ধে হেরে তারা বিদায় নিয়েছিল বিশ্বকাপের ‘শেষ ১৬’ পর্ব থেকে। কিন্তু সেই ঘটনা ভারতের বা বলা ভালো কলকাতার মাটিতে ব্রাজিলের সমর্থকের সংখ্যার ওপর কোনও প্রভাব ফেলেনি। ৩রা অক্টোবর যুবভারতী যে কানায় কানায় ভর্তি থাকবে তা নিশ্চিতভাবেই বলা যায়।

আরও পড়ুন: রেফারির ভুলে ফাইনালে পৌঁছেছিল আর্জেন্টিনা! নিশ্চিত করলো FIFA, মেসিদের ভন্ড আখ্যা বিশ্বজয়ী জার্মান ফুটবলারের

কিন্তু অনেকেই প্রশ্ন করছেন যে ভারতের মাটিতে যে দল পা রাখবে তাতে কি বড় মাপের তারকারা থাকবেন। নেইমার, ক্যাসেমিরোর মতো তারকারা বিশ্বকাপের পর অবসর নিয়েছেন। ভিনিসিয়স বা রাফিনহারা কি গুরপ্রীতদের বিরুদ্ধে মাঠে নামবেন? এই প্রশ্নের কোনও স্পষ্ট জবাব দেওয়া কঠিন। ভারতের মাটিতে পা রাখার আগে অস্ট্রেলিয়ার মাটিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই সময় মরশুমের শুরুর অংশ শেষ হয়ে যাবে। গুরুত্বপূর্ণ অংশ সামনে থাকবে। এমন অবস্থায় ক্লাব ফুটবলের কথা মাথায় রেখেই হয়তো শেষপর্যন্ত নিজের সেরা তারকাদের ৯০ মিনিট মাঠে রাখবেন না ব্রাজিল কোচ। তবে এন্ড্রিক বা এস্তাভাও-দের মতো তরুণ প্রতিভাবান ফুটবলারদের এই ম্যাচে মাঠে দাপাতে দেখা যেতে পারে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker