0%

আগস্ট থেকেই LPG সিলিন্ডার কিনতে খরচ হবে বাড়তি ৩০০ টাকা! কোন গ্রাহকদের জেনে নিন

বাংলা হান্ট ডেস্কঃ গ্রাম থেকে শুরু করে শহর, বর্তমানে প্রায় সর্বত্রই এলপিজি গ্যাসে (Gas Cylinder) রান্না হয়। উনুন কিংবা স্টোভ ব্যবহার করার চল একপ্রকার উঠেই গিয়েছে। তবে এবার জানা যাচ্ছে, ১ আগস্ট থেকেই কয়েকজন এলপিজি (LPG) গ্রাহকের সিলিন্ডার কিনতে বাড়তি ৩০০ টাকা করে খরচ হতে পারে।

কাদের বাড়তি ৩০০ টাকা করে খরচ হবে? | (Gas Cylinder)

দেশের দরিদ্র পরিবারের মহিলারা যাতে নিরাপদ ও ধোঁয়ামুক্ত পরিবেশে রান্না করতে পারেন, সেই জন্য পিএম উজ্জ্বলা যোজনা চালু করেছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়া হয়। সেই সঙ্গেই আরও বেশ কিছু সুবিধা রয়েছে। তবে এবার এই উজ্জ্বলা যোজনার কিছু উপভোক্তাদেরই ১ আগস্ট থেকে সিলিন্ডার কিনতে বাড়তি ৩০০ টাকা করে খরচ হতে পারে।

আরও পড়ুনঃ বয়স-স্বাস্থ্য যাচাই ম্যাজিস্ট্রেটের কাজই নয়! সারোগেসি মামলায় বিরাট রায় হাইকোর্টের

জানা গিয়েছে, ২০২৬ সালের ১ এপ্রিল থেকে ৩১ জুলাইয়ের মধ্যে পিএম উজ্জ্বলা যোজনার যেসব গ্রাহকরা চারটি সিলিন্ডার রিফিল করে ফেলেছেন, তাঁদের আগস্ট মাসে কোনও ভর্তুকি দেওয়া হবে না। ফলে সেই সব উপভোক্তাদের সাধারণ বাজার দরেই সিলিন্ডার কিনতে হবে।

এদিকে চলতি অর্থবর্ষ থেকে পিএম উজ্জ্বল যোজনার নিয়মে বড় বদল এনেছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে এই প্রকল্পের উপভোক্তাদের শুধুমাত্র চারটি সিলিন্ডারের উপর ৩০০ টাকা করে ভর্তুকি দেওয়া হচ্ছে। প্রথমে এই ভর্তুকি নয়টি সিলিন্ডারের উপর প্রযোজ্য ছিল। পরবর্তীতে তা কমিয়ে দেওয়া হয়। এখন শুধু চারটি সিলিন্ডারের উপর ভর্তুকি দিচ্ছে সরকার।

Gas cylinder 2

কেন্দ্রীয় সরকারের পিএম উজ্জ্বলা যোজনার মাধ্যমে উপকৃত হয়েছে এদেশের কোটি কোটি পরিবার। আর্থিক সীমাবদ্ধতার কারণে এলপিজি কানেকশন নিতে পারছিলেন না, এমন অনেক মানুষের বাড়িতে বিনামূল্যে এলপিজি সংযোগ পৌঁছে দিয়েছে এই প্রকল্প। সেই সঙ্গেই এই সরকারি স্কিমের আরও অনেক সুবিধা রয়েছে। সেগুলির ফলেও উপভোক্তাদের প্রচুর সুরাহা হয়।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker