বিয়ের মরসুমের সুখবর! একলাফে কমল সোনার দাম, হাতছাড়া করবেন না এই সুযোগ

বাংলা হান্ট ডেস্ক : সোনার দামে (Gold Price) ফের মিলল স্বস্তি। গত মাসের শুরুর দিকে দু’বার বদলে গিয়েছিল হলদে ধাতুর দাম। কয়েক দিন আগে আগে সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছিল। বর্তমানে সোনার (Gold Price) দাম অনেকটাই কমেছে। যার ফলে স্বস্তি পেলেন ক্রেতারা। এমনকি এই সোনার দাম কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন স্বর্ণ ব্যবসায়ীরাও।
মাসের শেষে কমল সোনার দাম জানুন আজকের রেট (Gold Price)
গয়না হিসেবে পড়ার জন্য মানুষ সোনা কেনে এমন ধারণা ভুল। বহু মানুষ ভবিষ্যতে সঞ্চয়ের কথা মাথায় রেখে সোনা কিনে (Gold Price) রাখেন। এমনকি এই সোনা ভবিষ্যতের যেকোনো আপৎকালীন অর্থনৈতিক পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য মনের জোরও জোগায়।

আরও পড়ুন: বর্ষার ডুয়ার্সের আসল সৌন্দর্য উপভোগ করতে অবশ্যই এই ৫ ঠিকানা রাখুন লিস্টে
আজ ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price ১৩৬২৫টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৩৬২৫০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৩৩৫ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৩৩৫০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৪২৬৫ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৪২৬৫০ টাকা।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে২২০০৫টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে২২০০৫০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২১৯৯৫ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২১৯৯৫০ টাকা।
এই সোনার দাম কমায়, স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট সমর দে জানান, বর্তমানে সোনার দাম কিছুটা কমলেও, আগামী দিনে আবারও সোনার দাম বাড়তে পারে।এমনকি, সোনার দাম বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সোনার দাম কমার ফলে যারা ইতিমধ্যে সোনা কিনে ফেলেছেন তাদের আশঙ্কা করার কিছু নেই। কিন্তু যারা কিনবেন ভাবছেন, তাদের অপেক্ষা না করার পরামর্শ দিয়েছেন তাঁরা।




