0%

শনিবার থেকে আর এই ২ স্টেশনে দাঁড়াবে না শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল! বিরাট ঘোষণা রেলের

বাংলা হান্ট ডেস্কঃ লোকাল ট্রেনে যাত্রীদের সফর আরও আরামদায়ক করতে চালু হয়েছে এসি লোকাল ট্রেন (AC Local Train)। বর্তমানে শিয়ালদহের একাধিক শাখায় এসি লোকাল চলে। এর মধ্যে শিয়ালদহ-রানাঘাট এসি লোকালের (Sealdah-Ranaghat AC Local) স্টপেজে পরিবর্তন আসতে চলেছে। ১ আগস্ট, শনিবার থেকে দু’টি স্টেশনে এই ট্রেন দাঁড়াবে না। ইতিমধ্যেই শিয়ালদহ ডিভিশনের তরফে তা জানানো হয়েছে।

কোন ২ স্টেশনে দাঁড়াবে না শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল? | (Sealdah-Ranaghat AC Local)

যাত্রীদের সুবিধা ও চাহিদা যাচাই করার লক্ষ্যে পাঁচটি স্টেশনে পরীক্ষামূলকভাবে শিয়ালদহ-রানাঘাট এসি লোকালের স্টপেজ দেওয়া হয়েছিল। সেই পাঁচ স্টেশন হল- ইছাপুর, জগদ্দল, কাঁকিনাড়া, সিমুরালি ও হালিশহর। এর মধ্যে জগদ্দল ও কাঁকিনাড়া স্টেশনে পরীক্ষামূলকভাবে চালু করা স্টপেজ বন্ধ করা হচ্ছে।

আরও পড়ুনঃ ভুয়ো নথি দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা! আবেদনকারীকে নিয়ে কড়া নির্দেশ হাইকোর্টের, কোন মামলায়?

শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা এই পরিবর্তনের কথা ঘোষণা করেছেন। জানানো হয়েছে, ১ আগস্ট থেকে শিয়ালদহ-রানাঘাট এসি লোকালের (৩১৬৩৭/৩১৬৩৮) জগদ্দল ও কাঁকিনাড়া অস্থায়ী স্টপেজ দু’টি প্রত্যাহার করা হচ্ছে। এই দুই স্টেশনে যাত্রী সংখ্যা অত্যন্ত কম হওয়ায় ট্রেনের সময়নিষ্ঠতা বজায় রাখতে ও নির্ধারিত টাইমটেবিল অনুসরণ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে ইছাপুর, সিমুরালি ও হালিশহর স্টেশনের স্টপেজ আপাতত চালু থাকছে। পরবর্তী মূল্যায়ন না হওয়া অবধি পূর্ব নির্ধারিত টাইমটেবিল অনুসারে এই স্টেশনে ট্রেনগুলি দাঁড়াবে বলে জানানো হয়েছে।

Sealdah-Ranaghat AC local

শিয়ালদহ ডিভিশনের তরফে যাত্রীদের ভ্রমণের আগে পরিবর্তিত সময়সূচি দেখে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এই পরিবর্তনের ফলে যাত্রীদের যে সাময়িক অসুবিধা হবে, সেই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ। পাশাপাশি বোঝাপড়া ও সহযোগিতার জন্য যাত্রীদের কৃতজ্ঞতা জানানো হয়েছে।

শিয়ালদহ-রানাঘাট এসি লোকালে রোজ বহু মানুষ যাতায়াত করেন। এবার এই ট্রেনের স্টপেজেই বদল আনল রেল কর্তৃপক্ষ। যাত্রী সংখ্যা কম থাকায় পরীক্ষামূলকভাবে চালু হওয়া পাঁচটি স্টপেজের মধ্যে দু’টি স্টপেজ প্রত্যাহার করে নেওয়া হল।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker