0%

বিদেশ অতীত! ডায়মন্ড হারবারেই চোখের চিকিৎসা হবে, অভিষেক ব্যানার্জী প্রসঙ্গে জানালেন অগ্নিমিত্রা

বাংলা হান্ট ডেস্ক: চোখের চিকিৎসা করানোর জন্য বিদেশ যাওয়ার ছাড়পত্র পেতে ইদানীং একপ্রকার মরিয়া হয়ে উঠেছেন তৃণমূলের যুবরাজ তথা অভিষেক ব্যানার্জী (Abhishek Banerjee)। অনুমতি পেতে এবার তিনি দ্বারস্থ হয়েছেন শীর্ষ আদালতের (Calcutta High Court)। এই নিয়েই এবার অভিষেককে নিশানা করলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।

কেন চোখের সিকিৎসা করতে বিদেশে যাচ্ছেন?

সংবাদিকদের মুখোমুখি হয়ে আজ অভিষেকের উদ্যেশ্যে মন্ত্রীর প্রশ্ন ছিল, ‘অভিষেক বাবুর চোখ অপারেশন, ব্রেন অপারেশন, মাথা অপারেশন বা আর যা যা আছে সেটা করতে বিদেশে যাচ্ছেন কেন?’ একইসাথে তাঁর সংযোজন, ‘আপনারা ১৫ বছর ধরে বলেছেন সুপার স্পেশালিটি হসপিটাল আপনারা বানিয়েছেন, সাদা নীল রং করেছেন, বিশাল ব্যবস্থা। আমরা সেখানেই চিকিৎসা করানোর ব্যবস্থা করে দেব।’

ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের প্রসঙ্গ তুলে খোঁচা দিয়ে তিনি আরও বললেন, ‘আপনার ডায়মন্ড হারবার, আপনার যে কনস্টিটিউন্সি সেই ডায়মন্ড হারবার মডেলের যে সুপার স্পেশালিটি হসপিটাল সেখানে আয়ুষ্মান ভারতের ব্যবস্থা করে দেব। আপনার কোন অসুবিধা হবে না। আপনি ডায়মন্ড হারবারে চিকিৎসা করবেন বা ওই সেবাশ্রয়তে। যেসব ডাক্তারবাবুদের এনেছিলেন।যারা হোমিওপ্যাথি ডাক্তার হয়ে এলোপ্যাথির ওষুধ দিয়েছে এবং পা কাটা গেছে। তবে আপনাকে আমি সেবাশ্রয়ে নিয়ে যাব না, আমি ডায়মন্ড হারবারে আপনার যে কনস্টিটিউন্সি সেখানকার সুপার স্পেশালিটি হসপিটালে আপনার ট্রিটমেন্ট করাবো।আপনার ট্রিটমেন্ট-এর জন্য দুবাই বা আমেরিকা যেতে হবে না।’

আরও পড়ুনঃ “কেষ্টর চ্যালা তো…, তৃণমূলটাই খারাপ’, টুলু মন্ডল প্রসঙ্গে অনুব্রতকে কটাক্ষ দিলীপ ঘোষের

আলোচনায় উঠে আসছে পিএ সুমন ব্যানার্জীর নাম

অন্যদিকে সম্প্রতি আলোচনায় উঠে এসেছে অভিষেক ব্যানার্জীর পি এ সুমিত রায়ের নাম। তাঁকেও এদিন কড়া হুঁশিয়ারি দিয়ে আগ্নিমিত্রা পাল বলেছেন, ‘অভিষেক বাবুর পি এ সুমিত রায়ের ব্যাপারে আমরা সবাই শুনেছি। যত ডিলিং, যত কুকীর্তি অভিষেক ব্যানার্জী আমাদের যুবরাজের হয়ে ওই সুমিত বাবুই করতেন। সুতরাং সুমন বাবু আপনি যেখানেই আছেন সারেন্ডার করুন। তা না হলে কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশের জন্য আপনাকে খুঁজে বের করা কোন বড় ব্যাপার নয়। কিন্তু আপনি যদি নিজে এসে সারেন্ডার করেন তাহলে আমার মনে হয় সেটা আপনার জন্যই ভালো হবে।’

নিরামিষ খাবার খাওয়ার প্রসঙ্গেও এদিন গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী। বললেন, ‘আজ আমরা অনেকেই আছি যারা নিরামিষাশি হয়ে যাচ্ছি। অমিতাভ বচ্চন যিনি আমাদের ম্যাটিনি আইডল তিনি নিরামিষ খান। বিদেশের বেশিরভাগ লোকজনই এখন পুরোপুরি নিরামিষ খান। এমনকি ডেয়ারি প্রোডাক্টও তারা খান না। তো নিরামিষ খেলেই যে পুষ্টিকর খাবার হয় না এটা ভাবার তো কোন কারণ নেই। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যবস্থাও করে দিয়েছেন যে সমস্ত বাচ্চারা ডিম খেতে চায় তারা ডিম পাবে।’

আরও পড়ুনঃ ‘কোনো দুর্নীতির সাথে জড়িত নই’, ইডি অফিসে হাজিরা দিতে দিয়ে সাফ জানালেন মদন মিত্র

এছাড়াও অন্নপূর্ণা ভাণ্ডার প্রসঙ্গে তিনি জানান প্রথমে লক্ষ্মী ভান্ডারের মতো সবাইকে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়ার কথা বলা হলেও পরে তাঁরা জেনেছেন যারা লক্ষ্মী ভান্ডার পেয়েছে তাদের মধ্যে অনেকেই পুরুষ। আবার তাদের মধ্যে অনেকে মহিলা যাদের পাওয়ার কথাই নয়। তাই পরে কিছু কিছু নিয়ম তাঁরা বদল করেছেন। আবার এমন অনেক যোগ্য মহিলা বঞ্চিত হচ্ছেন। তাদের উদ্দেশ্যে এদিন মন্ত্রী জানিয়েছেন, ‘এই সমস্ত সমস্যাগুলোর কথা যখন মাননীয় মুখ্যমন্ত্রী জানলেন উনি পরিষ্কার নির্দেশ দিয়েছেন সেরকম যদি কেউ থাকেন । স্পেসিফিকালি, তারা লিখে জানালে তাদেরকে দিয়ে দেওয়া হবে।’

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker