LPG Cylinder Update: ১৬ অগস্টের মধ্যে এই কাজ না করলে আর পাবেন না LPG Cylinder, আসবে না ভর্তুকিও!

এলপিজি সিলিন্ডারে ই-কেওয়াইসি না করালেই সমস্যা।Image Credit: PTI
নয়া দিল্লি: গৃহস্থ পরিবারের জন্য গুরুত্বপূর্ণ খবর। এলপিজি সিলিন্ডার (LPG Cylinder) নিয়ে রয়েছে বিরাট আপডেট। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহকরা এই কাজ না করেন, তাহলে তাদের এলপিজি সিলিন্ডার পেতে সমস্যা হতে পারে। এলপিজি সিলিন্ডারে ভর্তুকিও (LPG Cylinder Subsidy) বন্ধ হয়ে যেতে পারে।
কী করতে হবে?
দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি জানিয়েছে, সকল ডোমেস্টিক গ্রাহকদের আধার ভিত্তিক ই-কেওয়াইসি (e-KYC) করাতে হবে। আগামী ১৬ অগস্টের মধ্যেই এই কাজ সম্পন্ন করতে হবে।
ই-কেওয়াইসি না করালে কী হবে?
ইতিমধ্যেই এলপিজি সংস্থাগুলির তরফে গ্রাহকদের এসএমএসের মাধ্যমে ই-কেওয়াইসি আপডেটের কথা জানানো হয়েছে। যারা নির্ধারিত সময়ের মধ্যে ই-কেওয়াইসি আপডেট করাবেন না, তাদের আর ভর্তুকি যুক্ত এলপিজি সিলিন্ডার দেওয়া হবে না। এলপিজি সিলিন্ডারে ভর্তুকি বন্ধ বা এলপিজি সিলিন্ডার ডেলিভারিও বন্ধ হয়ে যেতে পারে। তখন তাদের অতিরিক্ত দামেই এলপিজি সিলিন্ডার কিনতে হবে।
উল্লেখ্য, বর্তমানে কলকাতায় ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৯৬৮ টাকা।
কোথা থেকে ই-কেওয়াইসি আপডেট করাবেন?
ইন্ডিয়ান অয়েলের গ্রাহক যারা, তারা বাড়িতে বসে ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপ থেকে ই-কেওয়াইসি আপডেট করতে পারবেন। পাশাপাশি নিজস্ব গ্যাস ডিস্ট্রিবিউটর বা গ্যাস ডেলিভারি করতে আসেন যিনি, তার অ্যাপের মাধ্যমেও ই-কেওয়াইসি আপডেট করানো যাবে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে সাবসিডি বা ভর্তুকির নীতিতেও পরিবর্তন করা হয়েছে। আগে বছরে নয়টি সিলিন্ডারে ভর্তুকি পাওয়া যেত। এখন চারটি সিলিন্ডারে ভর্তুকি পাওয়া যাবে।



