Terrorist Attack: পহেলগাঁওয়ের ধাঁচেই ফের জঙ্গি হামলা, নাম জেনে গুলিতে ঝাঁঝরা করল পরিযায়ী শ্রমিকদের! মৃত ১

শ্রীনগর: জম্মু-কাশ্মীরে ফের জঙ্গি হামলা (J&K Terror Attack)। এবার প্রকাশ্যে খুন করা হল এক পরিযায়ী শ্রমিককে (Migrant Worker)। গুলিবিদ্ধ আরও এক পরিযায়ী শ্রমিক। শুক্রবার বিকেলে জম্মু-কাশ্মীরের কুলগামে এই জঙ্গি হামলা চলে। ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। জঙ্গি হানা নিয়ে ভয়ঙ্কর তথ্যও উঠে আসছে।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, বেছে বেছে দুই পরিযায়ী শ্রমিককেই হত্যা করে ওই জঙ্গিরা। ছত্তীসগঢ় থেকে কাশ্মীরে কাজ করতে গিয়েছিলেন দীপক। ওই পরিযায়ী শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। ভূপিন্দর নামে আরেক পরিযায়ী শ্রমিককে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা সঙ্কটজনক বলেই জানা গিয়েছে।
তবে সবথেকে ভয়ঙ্কর যে তথ্য উঠে এসেছে, তা হল-এই দুই পরিযায়ী শ্রমিককেও পহেলগাঁও জঙ্গি হামলার ধাঁচে হত্যা করা হয়েছে। সূত্রের খবর, পরিযায়ী শ্রমিকরা অনেকে একসঙ্গে ছিলেন। হঠাৎ জঙ্গিরা বন্দুক নিয়ে হাজির হয়। এরপর নাম জানতে চায়। হিন্দু নাম শুনেই ওই দুই পরিযায়ী শ্রমিককে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়।
CALCULATED. COMMUNAL. COWARDLY. PAHALGAM TEMPLATE.
Ahead of the August 5 Article 370 abrogation anniversary, terror has struck Kashmir again. According to sources who spoke to @Arunima24 , two suspected LeT terrorists asked brick kiln workers to identify the Hindus before opening… pic.twitter.com/UOEOHHTdy9— Rahul Shivshankar (@RShivshankar) July 31, 2026
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুলগামের যে জায়গায় হামলা হয়েছে, সেখানে আরও অনেক পরিযায়ী শ্রমিক ছিলেন। একমাত্র এই দুইজনই হিন্দু ছিলেন। তাই জঙ্গিরা বেছে বেছে তাদের উপরই গুলি চালিয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের সন্দেহ, একজন স্থানীয় ও একজন বিদেশি জঙ্গি মিলে এই হামলা চালিয়েছে। মহম্মদ লতিফ নামক এক জঙ্গি, গত বছরই লস্কর-ই-তৈবায় যোগ দিয়েছে।
হামলার পরই গোটা এলাকা নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। অভিযুক্ত জঙ্গিদের খোঁজার চেষ্টা চলছে। এটা বিগত ১০ দিনে দ্বিতীয় জঙ্গি হামলা। গত সপ্তাহে এক পুলিশকর্মীকে অনন্তনাগে গুলি করে হত্যা করে জঙ্গিরা।



