0%

‘ধুরন্ধর’ স্টাইলে পাকিস্তানের লায়রিতে গুলির লড়াই! গুরুতর আহত উজের বালোচের ভাই

ধুরন্ধর সিনেমার দৌলতে ভারতে চর্চায় উঠে এসেছিল পাকিস্তানের লায়রি। এবার করাচির সেই এলাকায় ভয়ংকর গুলির লড়াই। শত্রুর মাথা কেটে ফুটবল খেলা, একদা লায়রির ত্রাস উজের বালোচের ভাই জুবের বালোচকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। অতর্কিত এই হামলায় গুরুতর আহত হয়েছেন জুবের। হামলার জেরে আহত হয়েছেন আরও দুই পথচারী। তিনজনকেই ভর্তি করা হয়েছে করাচির হাসপাতালে।

করাচির চাকিওয়ারা থানার পুলিশের তরফে জানা যাচ্ছে, ঘটনার সময় নিজের বাড়ির সামনে বসে ছিলেন জুবের বালোচ। সেই সময় মোটরবাইকে করে দুই যুবক এসে তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা চোখের পলকে এলাকা ছেড়ে পালিয়ে যায়। জানা যাচ্ছে, হামলার জেরে জুবেরের শরীরে একাধিক গুলি লেগেছে। ঘটনার সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন দুই পথচারী। তাঁদের গায়েও গুলি লাগে। বর্তমানে তিনজনই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। কে বা কারা জুবেরের উপর হামলা হামলা চালাল তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পাকিস্তান পুলিশ।

আরও পড়ুন:

মোটরবাইকে করে দুই যুবক এসে তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা চোখের পলকে এলাকা ছেড়ে পালিয়ে যায়।

এদিকে পাক সংবাদমাধ্যমের ‘ডন’-এর তরফে জানা যাচ্ছে, দাদা উজেরের মতো জুবেরও বহু অপরাধমূলক কাজে জড়িত। তাঁর বিরুদ্ধে ৭টি ফৌজদারি মামলা রয়েছে। একাধিকবার জেলেও যেতে হয় তাঁকে। জানা যাচ্ছে, সম্প্রতি এক রাজনৈতিক দলে যোগ দিয়েছিলেন জুবের। লায়রি এলাকায় দলের পতাকা লাগাতেও দেখা গিয়েছিল তাঁকে। ফলে সন্দেহ করা হচ্ছে, অন্য কোনও রাজনৈতিক দলের তরফে এই হামলা হয়ে থাকতে পারে। এছাড়া, করাচিতে ব্যাপক অভিযানের পর লায়রির বহু মাফিয়া ও অপরাধী ইরান এবং উপসাগরীয় অঞ্চলে পালিয়ে গিয়েছিল। তবে সম্প্রতি ইরান যুদ্ধের জেরে অনেকে পাকিস্তানে ফিরে এসেছে। এর জেরে নতুন করে এই অঞ্চলে গ্যাংওয়ার তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে।

উল্লেখ্য, বলিউড সিনেমা ‘ধুরান্ধর’-এর জেরে সম্প্রতি ভারতে বিখ্যাত হয়ে ওঠে পাকিস্তানের লায়রি এলাকা। এই সিনেমায় উজের বালচের চরিত্রে অভিনয় করেছিলেন দানিশ। বর্তমানে পাকিস্তানের কারাগারে বন্দি উজের। তাঁর বিরুধে খুন, খুনের চেষ্টা, ডাকাতি-সহ বহু অপরাধের অভিযোগ রয়েছে। কয়েক বছর আগে ভারতের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তাঁকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই গল্পের ভিত্তিতেই তৈরি হয়েছিল বলিউড সিনেমা ধুরন্ধর।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

শেয়ার

লিংক

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker