0%

জুডো-অ্যাথলেটিক্সে পরপর পদক, বক্সিংয়ে ইতিহাস, কমনওয়েলথ গেমসের পদক তালিকায় কোথায় ভারত?

শুক্রবারটা কমনওয়েলথ গেমসে ভারতের জন্য ঐতিহাসিক দিন হয়ে রইল। একদিকে যেমন জুডো-তে জোড়া সোনা এল, তেমনই অ্যাথলেটিক্সে একের পর এক পদক। তবে সবচেয়ে সুখবরটা এল বক্সিং রিং থেকে। বক্সিংয়ে একদিনে ভারতের ১০ জন বক্সার উঠে গেলেন ফাইনালে।

এর আগে কমনওয়েলথ গেমসে জুডো-তে কোনওদিন পদক জেতেনি ভারত। কিন্তু এবার জোড়া পদক আনলেন অস্মিতা দে ও হর্ষ সিং। পাশাপাশি প্রতিযোগিতার ইতিহাসে দুই ভিন্ন খেলায় পদকজয়ী প্রথম ভারতীয় তেজস্বীন। বার্মিংহ্যামে গত আসরে হাই জাম্পে ব্রোজে পেয়েছিলেন তিনি। এর আগে বৃহস্পতিবার রাতের দিকে ডিসকাস থ্রো ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন ভারতের সীমা কালীরামনা। ৫৮.৬৫ মিটারের থ্রো করেন তিনি। ভারতীয় সেনায় কর্মরত সীমা এর আগে বাস্কেটবল এবং জ্যাভলিন থ্রোয়ের মতো খেলায় অংশ নিতেন। পরবর্তীতে ডিসকাস থ্রো শুরু করেন। সেখানেও সাফল্য পেলেন তিনি। খেলার পাশাপাশি পড়াশোনাতেও উজ্জ্বল সীমা। বর্তমানে শারীরশিক্ষা নিয়ে গবেষণাও করছেন তিনি।

বক্সিংয়ে আবার ফাইনালে পৌঁছে গিয়েছেন দশ ভারতীয়ই। অঙ্কুশ পাঙ্য়াল (৮০ কেজি), জাদুমণি সিং (৫৫ কেজি), শচীন সিওয়াচ (৫০ কেজি), নরেন্দর (৯০+ কেজি), সাক্ষী চৌধুরী (৫১ কেজি), প্রীতি পাওয়ার (৫৪ কেজি), জেসমিন লাম্বোরিয়া (৫৭ কেজি), প্রিয়া ঘংঘাস (৬০ কেজি), অরুন্ধতী চৌধুরী (৭০ কেজি) এবং লভলিনা বরগোঁহাই (৭৫ কেজি) প্রত্যেক বক্সারই সোনা জয় থেকে মাত্র এক জয় দূরে।

সব মিলিয়ে এই মুহূর্তে ২৩ পদক নিয়ে ভারত পদক তালিকায় দশম স্থানে। ৫৫টি সোনা-সহ মোট ১২৮টি পদক নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড ১৭টি সোনা-সহ ৮০টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে কানাডা। ১৭টি সোনা সহ-তাঁদের পদক সংখ্যা ৫৩।

সোনা
—–
মীরাবাই চানু – ভারোত্তোলন (মহিলাদের ৪৮ কেজি)
শর্মিলা ধনকড় – শটপুট (মহিলাদের F57)
দিলীপ মাহাদু গাভিট – প্যারা অ্যাথলেটিক্স (পুরুষদের T47 100 মিটার)
অস্মিতা দে- জুডো (মহিলা)
হর্ষ সিং- জুডো (পুরুষ)

রুপো

নীরজ চোপড়া – জ্যাভলিন (পুরুষ)
সর্বেশ কুশারে – হাই জাম্প (পুরুষ)
মুরলী শ্রীশংকর– লং জাম্প (পুরুষ)
গুলবীর সিং – ১০,০০০ মিটার দৌড় (পুরুষ)
লভপ্রীত সিং- ভারোত্তোলন (পুরুষদের ১১০ কেজি+)
ভাল্লুরি অজয় বাবু– ভারোত্তোলন (পুরুষদের ৭৯ কেজি)
হরজিন্দর কৌর – ভারোত্তোলন (মহিলাদের ৬৯ কেজি)
ঋষিকান্ত সিং – ভারোত্তোলন (পুরুষদের ৬০ কেজি)
মুথুপন্ডি রাজা- ভারোত্তোলন (পুরুষদের ৬৫ কেজি)
জ্ঞানেশ্বরী দেবী- ভারোত্তোলন (মহিলাদের ৫৩ কেজি)
মহম্মদ বাসিল – প্যারা অ্যাথলেটিক্স (পুরুষদের টি৪৭ ১০০ মিটার)
যামিনী – জুডো (মহিলা)

ব্রোঞ্জ

———

যশবীর সিং – জ্যাভলিন (পুরুষ)
শিল্পা সাইলা – শট পুট (মহিলাদের F57)
তেজস্বিন শংকর– ডেকাথলান (পুরুষ)
ঝান্ডু কুমার – প্যারা ভারোত্তোলন (পুরুষ)
বিন্দিয়ারানি দেবী-ভারোত্তোলন (মহিলাদের ৫৭ কেজি)
সীমা কালিরামনা- ডিসকাস (মহিলা)

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker