0%

একফোঁটাও তেল লাগবে না, জলেই করুন স্বাস্থ্যকর মাছ ভাজা

বাংলাহান্ট ডেস্ক : মাছপ্রেমী বাঙালির কাছে ভাতের সঙ্গে মাছ ভাজা একরকম কমফোর্ট ফুড। কিন্তু তেলে ভাজা কড়া মাছ ভাজা এখন একরকম উঠেই গিয়েছে খাবারের পাত থেকে। স্বাস্থ্যের কথা ভেবে তেলে কড়া করে ভাজা মাছ (Cooking Tips) এড়িয়ে চলছেন অনেকেই। তবে স্বাস্থ্য ঠিক রাখতে যে মাছ ভাজা বাদ দিতে হবে, এর কিন্তু কোনও মানে নেই।

তেল ছাড়া জলেই ভেজে ফেলুন মাছ (Cooking Tips)

প্রিয় মাছ ভাজা যে তেলেই ভাজতে হবে তার কি প্রয়োজন? জলেও হতে পারে মাছ ভাজা। হ্যাঁ ঠিকই পড়েছেন। তেলের দরকারই পড়বে না। জলেই ভেজে ফেলতে পারবেন মাছ। জেনে নিন সহজ প্রক্রিয়া।

Cooking tips for frying fish in water

কীভাবে ভাজবেন মাছ: মাছের টুকরোগুলি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। সামান্য লেবুর রস, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। চাইলে আধ চামচ সর্ষের তেল ছড়িয়ে দিতে পারেন। এতে ভালো গন্ধ হবে। ভাজার সময় তেল দেওয়ার দরকার নেই। তাওয়া যাতে পুড়ে না যায় তার জন্য তাওয়ার উপরে একটি কলাপাতা বিছিয়ে দিন। তার উপর মশলা মাখানো মাছ রেখে উপর থেকে আরও একটি কলাপাতা এবং ঢাকনা দিয়ে ঢেকে দিন।

আরও পড়ুন : গ্যাস বুকিং থেকে ভর্তুকি, অগাস্ট থেকেই বদলে যাচ্ছে LPG সংক্রান্ত এই ৫ নিয়ম

কম আঁচে রাঁধুন: মাঝারি আঁচে রান্না (Cooking Tips) হতে দিন। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে তাওয়ার খালি জায়গায় সামান্য জল ছিটিয়ে নিতে হবে। জলের ভাপে মাছ যেমন সেদ্ধ হবে, তেমনই তাওয়ার তাপে বাইরেটা বেশ লালচে ভাব আসবে। এক পিঠ সেদ্ধ হলে কলাপাতা সহ মাছটি সাবধানে উলটে দিন। আবার চারপাশে জল ছিটিয়ে ঢাকা দিয়ে শুরু রাখুন।

আরও পড়ুন : ইলিশ বা ভেটকির নয়, বানিয়ে ফেলুন থোড় পাতুরি, রইল রেসিপি

এভাবে তেল ছাড়াই ভেজে ফেলা যাবে মাছ। পুষ্টিবিদদের মতে, রিফাইন্ড তেল এড়িয়ে এভাবে রান্না করা স্বাস্থ্যের পক্ষেও অনেক পুষ্টিকর।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker