0%

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি শুরু, দক্ষিণবঙ্গ নিয়ে ভয় ধরানো আপডেট দিল আবহাওয়া দপ্তর

সবদিক নিউজ:সকাল থেকেই মেঘলা ছিল আকাশ, দুপুর পড়তেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মিলিয়ে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায় জেলায়। আবহাওয়া দপ্তর বলছে, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর বাড়তেও পারে বর্ষণ। কোথায় কোথায় জারি হল সতর্কতা? দেখুন।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

আবহাওয়া দপ্তর বলছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অধিক ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায়।

এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আজ মোটের ওপর দক্ষিণবঙ্গের ৮ জেলায় ঝোড়ো হাওয়া ও হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের কারণে সতর্কতা রয়েছে।

South Bengal Weather fear of fresh inclement weather in Kolkata

অবহাওয়া দপ্তর সূত্রে খবর, ৮ অগস্ট বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর জেরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণ। ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে জেলায় জেলায়।

south bengal weather(224)

আরও পড়ুন: ২০২৫ এর আগে ভারতে এলেই হবে! ৫৯৬৬ জনকে নাগরিকত্ব প্রদান করে বড় বার্তা শুভেন্দুর

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে ফের দুর্যোগপূর্ণ পরিস্থিতির সম্ভাবনা। বুধবার পর্যন্ত টানা ভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। জারি হয়েছে কমলা সতর্কতা। এছাড়াও বাকি জেলাগুলিতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি রয়েছে।

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker