0%

‘খুব সত্ত্বর দিয়ে দেওয়ার কথা বললেও..,’ মেলেনি আধাও! বকেয়া DA নিয়ে সরকারি কর্মীদের মধ্যে ক্ষোভ

সবদিক নিউজ:বকেয়া ডিএ (Dearness Allowance) নিয়ে বিতর্ক বাড়ছে দিন দিন। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তরা পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ-র একটা অংশ পেয়ে গেলেও এখনও হাত শূন্য কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের। এখনও কলকাতা পৌর কর্পোরেশন (কেএমসি) এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া ডিএ-র একটি টাকাও পাননি বলে অভিযোগ। এই নিয়েই রাজ্য সরকারকে বিস্ফোরক আক্রমণ মলয় মুখোপাধ্যায়ের।

কবে বকেয়া ডিএ? প্রশ্ন সরকারি কর্মীদের একাংশের | Dearness Allowance

দুদিন আগেই সমাজমাধ্যমে কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় লিখেছেন, “বিজেপি সরকারের চরিত্রটা দেখুন, ট্রেজারী থেকে পেনশন পাওয়া অবসর প্রাপ্তরা গত ০২/০৪/২৬ বকেয়া ডিএ’র কিছু অংশ পেলেও আজ পর্যন্ত KMC এলাকার অবসর প্রাপ্তরা একটি পয়সাও পাননি। ”

একই সঙ্গে সেই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি দিয়ে মলয়বাবু লিখেছেন, “গত ০৭/০৭/২৬ আদেশনামায় ০১. ০৪. ১৮ থেকে ৩১. ১২. ১৯ পর্যন্ত মোট বকেয়ার আধা (৫০%) খুব সত্ত্বর দিয়ে দেওয়ার কথা বললেও, আজও অধরা বকেয়া।” এদিকে শুক্রবার সমাজমাধ্যমে অন্য একটি পোস্টে মলয়বাবু লিখেছিলেন, “আজ থেকে কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া ডিএ ব্যাঙ্কগুলো থেকে ক্রেডিট হওয়ার সম্ভাবনা আছে।”

যদিও সেই পোস্টের কমেন্টে অনেকেই অভিযোগ করেছেন কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া ডিএ এখনও অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। এই আবহে সরকারের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ সরকারি কর্মচারীদের একটা অংশ।

dearness Allowance(246)

আরও পড়ুন: বিদ্যাসাগর সেতুতে যান চলাচলে নিষেধাজ্ঞা! কতক্ষণ থাকবে বন্ধ, কোন রাস্তায় যেতে বলছে পুলিশ?

এদিকে গ্রান্ট ইন এইড কর্মীদের বকেয়া নিয়েও প্রশ্ন তুলেছেন মলয়বাবু। অন্য একটি পোস্টে তিনি লিখেছেন, “০১/০৪/২৬ থেকে ৪% ডিএ অধরা। অথচ পুজোর আগে বেতনের সঙ্গে কুড়ি শতাংশ ডিএ এই বার্তা আর কতবার শুনতে হবে? গ্রান্ট ইন এইড, কর্মচারীদের বকেয়া ডিএ বা এখনো যে কলকাতা কর্পোরেশন এলাকায় যে সকল অবসরপ্রাপ্ত কর্মচারীরা বসবাস করেন, তাদের বকেয়া ডিএ এখনও কেন দেওয়া হচ্ছে না? সেই বার্তা তো মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনতে পাওয়া যাচ্ছে না।” এবার সরকারি কর্মী ও পেনশনারদের সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কবে বকেয়া ডিএ মেলে সেই অপেক্ষায় সকলে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker