0%

এ বার তৃণমূল ছাড়ছেন রাজ্যের আরও এক প্রাক্তন মন্ত্রী? নাম সামনে আসতেই তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা ভোটের পর তৃণমূল (Trinamool Congress) থেকে একের পর এক নেতা-মন্ত্রী অন্য দলে গিয়েছেন। সেই পরিস্থিতিতে এবার প্রাক্তন মন্ত্রী শশী পাঁজাকে ঘিরে নতুন জল্পনা শুরু হয়েছে। তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যাওয়া সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে তাঁর দীর্ঘ বৈঠকের খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, শশী পাঁজাও কি দল ছাড়ার কথা ভাবছেন?

শশী পাঁজা-কাকলি বৈঠক ঘিরে রাজনৈতিক জল্পনা (Trinamool Congress)

শনিবার কাকলি ঘোষ দস্তিদারের ফার্টিলিটি ক্লিনিকে যান শশী পাঁজা (Shashi Panja)। কাকলি এখন এনসিপিআই-এর সাংসদ। আগে দু’জনেই তৃণমূলে (Trinamool Congress) ছিলেন। তাই এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। জানা গিয়েছে, ক্লিনিকে প্রায় দু’ঘণ্টা ছিলেন শশী। সেই সময় কাকলিও সেখানে উপস্থিত ছিলেন। শশী অবশ্য জানিয়েছেন, তিনি এমনিই সেখানে গিয়েছিলেন। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অনেকেই বিষয়টিকে শুধুই সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখছেন না।

রবিবার সকালে জল্পনা আরও বাড়ে। কাকলির ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার সমাজমাধ্যমে একটি পোস্ট করে দাবি করেন, শশী পাঁজা খুব শীঘ্রই তৃণমূল (Trinamool Congress) ছাড়তে পারেন। যদিও কিছুক্ষণ পর সেই পোস্টটি মুছে ফেলা হয়। এই বিষয়ে শশী পাঁজার প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। তিনি ফোনও ধরেননি এবং বার্তারও কোনও উত্তর দেননি।

উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে শ্যামপুকুর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তীর কাছে ১৪ হাজার ৬৩৩ ভোটে হেরে যান শশী পাঁজা (Shashi Panja)। টানা তিন বার ওই কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি।

Mamata Banerjee address party supporters in Facebook Live Video

আরও পড়ুনঃ রোগী নিয়ে আর দৌড়ঝাঁপ নয়, মোবাইল অ্যাপেই বাড়িতে পৌঁছবে অ্যাম্বুলেন্স

অন্যদিকে, শশী পাঁজার মেয়ে পূজা পাঁজা ২১ জুলাই কালীঘাটে তৃণমূলের (Trinamool Congress) সমাবেশে উপস্থিত ছিলেন। সেই কারণে অনেকের ধারণা ছিল, শশী এখনও তৃণমূলের সঙ্গেই রয়েছেন। তবে কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে সাম্প্রতিক বৈঠকের পর তাঁকে ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker