0%

‘আমাকে ব্যান করা হয়েছিল’, ক্যারিয়ারের অন্ধকার অধ্যায় নিয়ে মুখ খুললেন সোনু নিগম

Entertainment Latest Highlights: গানের জগতে নিজের ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময়ের কথা প্রকাশ্যে আনলেন জনপ্রিয় গায়ক সোনু নিগম (Sonu Nigam)। কোমল নাহাটার পডকাস্ট Game Changers: The Music Series-এ তিনি দাবি করেন, গায়কদের কপিরাইট ও রয়্যালটির পক্ষে মুখ খোলার কারণেই একসময় তাঁকে কার্যত ‘ব্যান’ করা হয়েছিল। সোনুর অভিযোগ, টি-সিরিজ তাঁর সঙ্গে কাজ বন্ধ করে দেয়, পরে জি মিউজিক-ও একই পথ অনুসরণ করে। তাঁদের মতে, তিনি নাকি ‘অ্যাক্টিভিস্ট’ হয়ে উঠেছিলেন।

সোনু বলেন, কপিরাইটের বিষয়টি তুলে ধরার এমন পরিণতি হবে, তা তিনি কল্পনাও করেননি। তাঁর বিশ্বাস ছিল, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে। কিন্তু বাস্তবে একের পর এক কাজের সুযোগ হারাতে শুরু করেন। এমনকি অন্যায্য চুক্তিতে সই না করায় তাঁর গাওয়া কিছু গানেও অন্য কণ্ঠ ব্যবহার করা হয়েছিল বলে অতীতে অভিযোগ করেছিলেন তিনি। তবে এই কঠিন সময়েও তিনি ভেঙে পড়েননি। সোনুর কথায়, “ওরা আমাকে গান দেওয়া বন্ধ করতে পারে, কিন্তু মঞ্চে গান গাওয়া থেকে কখনও আটকাতে পারবে না।” শেষ পর্যন্ত এই লড়াই ভারতীয় সঙ্গীত জগতে ইতিবাচক পরিবর্তন এনেছে বলেও মনে করেন তিনি।

  • Aug 02, 2026 22:10 IST

    Vijay Sethupathi: রজনীকান্তের ডাকে বিজয় সেতুপতির সাড়া!

    রজনীকান্তের জন্যই নিজের সিদ্ধান্তে ব্যতিক্রম করলেন বিজয় সেতুপতি। জনপ্রিয় এই অভিনেতা জানিয়েছেন, এখন থেকে আর কোনও ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করবেন না তিনি। তবে ‘জেলার ২’-এ তাঁর বিশেষ উপস্থিতির একমাত্র কারণ রজনীকান্তের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।

    সম্প্রতি গোবীনাথকে দেওয়া এক সাক্ষাৎকারে বিজয় সেতুপতি বলেন, “আমি ক্যামিও করা বন্ধ করে দিয়েছি। সম্প্রতি শুধু ‘জেলার ২’-এ একটি ক্যামিও করেছি। সেটাও শুধুমাত্র রজনী স্যারের সঙ্গে দেখা করার জন্য।”

  • Aug 02, 2026 17:49 IST

    Taslima Nasrin: নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন তসলিমা

    দীর্ঘ ১৯ বছর পর কলকাতার মাটিতে পা রাখতেই নতুন রাজনৈতিক বিতর্কের মুখে পড়লেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। বিজেপি সরকারের আমলে তাঁর এই প্রত্যাবর্তন ঘিরে বিভিন্ন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতেই রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট বার্তা দিলেন তিনি। জানিয়ে দিলেন, তাঁর কলকাতায় ফেরা কোনও রাজনৈতিক দলের সৌজন্যে নয়, বরং একজন লেখক হিসেবে নিরাপত্তা পাওয়ার অধিকার।

  • Aug 02, 2026 16:29 IST

    প্রথমবার মুখ খুললেন বিজয়ের ছেলে জেসন সঞ্জয়

    তামিল অভিনেতা থেকে রাজনীতির ময়দানে সাফল্য পাওয়া বিজয়ের নির্বাচনী জয়ের পর প্রথমবার প্রকাশ্যে প্রতিক্রিয়া জানালেন তাঁর ছেলে জেসন সঞ্জয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাবার এই জয় তাঁদের পরিবারের জন্য শুধু গর্বের নয়, বরং আরও বড় দায়িত্ব ও উত্তরাধিকার বহন করার অঙ্গীকারও।

    বিহাইন্ডউডস টিভি-কে দেওয়া সাক্ষাৎকারে জেসন বলেন, “এটি একটি ঐতিহাসিক বিপ্লব। এই জয়ের ফলে আমি, আমার বোন এবং আমাদের পুরো পরিবারের ওপর নতুন দায়িত্ব এসেছে। সেই উত্তরাধিকার রক্ষা করতে আমাদের আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে।”

  • Aug 02, 2026 15:04 IST

    Nasiruddin Shah: লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ফিরিয়ে দিলেন নাসিরুদ্দিন শাহ

    একসময় বলা হতো, বয়স বাড়লে শিল্পীরা ধীরে ধীরে আলো থেকে সরে যান। কিন্তু নাসিরুদ্দিন শাহ যেন সেই ধারণাকেই ভুল প্রমাণ করে চলেছেন। ৭৬ বছর বয়সেও তিনি শুধু পর্দা কাঁপাচ্ছেন না, বরং একের পর এক প্রশংসিত অভিনয়ে প্রমাণ করছেন, একজন সত্যিকারের শিল্পীর অবসর হয় না, যদি তাঁর সৃষ্টির ক্ষুধা বেঁচে থাকে। তাই যখন তাঁকে একাধিক ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ গ্রহণের প্রস্তাব দেওয়া হয়, তখন তা সসম্মানে ফিরিয়ে দিয়ে স্পষ্ট জানিয়ে দেন, ‘আমার কাজ এখনও শেষ হয়নি।’

  • Aug 02, 2026 14:03 IST

    নাম পরিবর্তনের আসল কারণ জানিয়েছিলেন দিলীপ কুমার

    ভারতীয় সিনেমার ইতিহাসে দিলীপ কুমার শুধু একটি নাম নয়, একটি যুগের প্রতীক। কিন্তু পর্দার এই কিংবদন্তি অভিনেতার আসল নাম ছিল ইউসুফ খান। আজও তাঁর স্ত্রী সায়রা বানুসহ ঘনিষ্ঠজনেরা তাঁকে সেই নামেই স্মরণ করেন। অথচ চলচ্চিত্রজীবনে তিনি কখনও নিজের জন্মনাম ব্যবহার করেননি। কেন ইউসুফ খান থেকে ‘দিলীপ কুমার’ হয়ে উঠেছিলেন তিনি? সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন স্বয়ং অভিনেতাই।

  • Aug 02, 2026 13:04 IST

    Kangana Ranaut: হৃতিকের মন্তব্যে পাল্টা জবাব কঙ্গনার

    হৃতিক রোশনের এক মন্তব্য ঘিরে ফের নতুন করে চর্চায় উঠে এল তাঁর ও কঙ্গনা রানাউতের দীর্ঘদিনের বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি পোস্টে হৃতিকের মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই ইনস্টাগ্রাম স্টোরিতে পাল্টা জবাব দিয়েছেন কঙ্গনা। শনিবার ইনস্টাগ্রামে কঙ্গনা লেখেন, “প্রিয় হৃতিক, তুমি তোমার জীবনের উপযুক্ত সঙ্গীকে খুঁজে পেয়েছ। তুমি ও সাবা আজাদকে একসঙ্গে খুব ভালো লাগে। তোমরা একটি প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে আছ। তাই এভাবে একজন নারীকে খোঁচা দেওয়া তোমার মানায় না।”

  • Aug 02, 2026 11:54 IST

    Vincent Pastore Dies: প্রয়াত ‘দ্য সোপ্রানোস’ অভিনেতা ভিনসেন্ট পাস্তোর

    হলিউডে নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় টিভি সিরিজ ‘দ্য সোপ্রানোস’-এ সালভাতোরে ‘বিগ পুসি’ বোনপেনসিয়েরো চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া অভিনেতা ভিনসেন্ট পাস্তোর প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

    অভিনেতার দীর্ঘদিনের ম্যানেজার বব ম্যাকগাওয়ান সংবাদসংস্থা এপিকে জানান, কয়েক দিন ধরে পাস্তোরের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। পরে নিউইয়র্কের সিটি আইল্যান্ডে নিজের বাড়িতে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। যদিও তাঁর মৃত্যুর কারণ এখনও প্রকাশ্যে আসেনি।

  • Aug 02, 2026 10:08 IST

    তসলিমার অনুষ্ঠানে অপমানিত জয় গোস্বামী!

    নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনকে  সংবর্ধনা জানাতে কলকাতার রবীন্দ্রসদনে আয়োজিত অনুষ্ঠানে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়লেন বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি জয় গোস্বামী। তসলিমা নাসরিনের বিশেষ আমন্ত্রণে মঞ্চে বক্তব্য রাখতে এগিয়ে গেলেও দর্শকদের একাংশের তীব্র প্রতিবাদের জেরে শেষ পর্যন্ত মঞ্চে ওঠাই হল না তাঁর। বাধ্য হয়ে দর্শকাসনে ফিরে যেতে হয় কবিকে। ঘটনাকে কেন্দ্র করে অনুষ্ঠানে সাময়িক বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

  • Aug 02, 2026 09:03 IST

    Taslima Nasrin: তসলিমার দীর্ঘ ১৯ বছরের অপেক্ষার অবসান

    দীর্ঘ ১৯ বছর পর আবার কলকাতার মাটিতে পা রাখলেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। শনিবার রবীন্দ্রসদনে তাঁকে সংবর্ধনা জানাতে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে স্মৃতি, আবেগ এবং মতপ্রকাশের স্বাধীনতার বার্তায় ভরে উঠল তাঁর বক্তব্য। কলকাতায় ফিরে তিনি জানালেন, তাঁর কাছে দেশ মানে কোনও মানচিত্র নয়, মানুষের ভালোবাসা।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker