Netflix: বিনামূল্যে Netflix দেখার সুযোগ! কীভাবে পাবেন ফ্রি সাবস্ক্রিপশন?

নয়া দিল্লি: নেটফ্লিক্সে (Netflix) কোনও সিনেমা বা সিরিজ দেখতে গেলে মাসে মাসে টাকা খরচ করতে হয়। তবে, এবার বিনামূল্যে নেটফ্লিক্স (Netflix Free Service) দেখার সুযোগ পাবেন। নির্দিষ্ট কিছু গ্রাহকের জন্য একেবারে বিনামূল্যে ৩০ দিনের নেটফ্লিক্স মোবাইল প্ল্যান (Netflix Mobile Plan) দিচ্ছে ফ্লিপকার্ট (Flipkart)। এই বিশেষ অফার শুধুমাত্র ফ্লিপকার্ট প্লাস সদস্যদের জন্য।
কীভাবে মিলবে ফ্রি পরিষেবা?
নেটফ্লিক্সে বিনামূল্যে পরিষেবা পেতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে
- একই ক্যালেন্ডার মাসে কমপক্ষে ৪টি সফল অর্ডার করতে হবে।
- প্রতিটি অর্ডারের মূল্য হতে হবে কমপক্ষে ২৯৯ টাকা।
- অর্ডার করা যাবে ফ্লিপকার্ট, ফ্লিপকার্ট গ্রসারি অথবা ফ্লিপকার্ট মিনিটসে।
- চার নম্বর অর্ডার সম্পূর্ণ হলেই ফ্লিপকার্ড অ্যাপে ৩০ দিনের নেটফ্লিক্স মোবাইল প্ল্যান আনলক হবে।
- এরপর কোনও অতিরিক্ত টাকা ছাড়াই সেই সাবস্ক্রিপশন ক্লেইম করে নেটফ্লিক্স দেখতে পাবেন।
ভারতে নেটফ্লিক্সের বর্তমান প্ল্যান
মোবাইল প্ল্যান- প্রতি মাসে ১৪৯ টাকা। একটি স্মার্টফোন বা ট্যাবলেটে দেখা যাবে।
বেসিক প্ল্যান – প্রতি মাসে ১৯৯ টাকা, একটি ডিভাইসে দেখা যাবে
স্ট্যান্ডার্জ প্ল্যান – প্রতি মাসে ৪৯৯ টাকা। একসঙ্গে দু’টি ডিভাইসে দেখা যাবে।
প্রিমিয়ম প্ল্যান- প্রতি মাসে ৬৪৯ টাকা। একসঙ্গে ৪টি ডিভাইসে দেখা যাবে।



