0%

সুপ্রিম কোর্টে গিয়েও লাভ হল না, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কালীঘাটে তৃণমূলের ‘ভাঁড়ে মা ভবানী’!

অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় সুপ্রিম কোর্টেও জোর ধাক্কা কালীঘাট তৃণমূলের। যে অ্যাকাউন্টগুলি কলকাতা হাই কোর্টের নিযুক্ত প্রশাসনের নিয়ন্ত্রণে আছে, রোজকারের খরচ চালাতে তৃণমূলের সেই অ্যাকাউন্ট থেকে টাকা তোলার অনুমতি কি আদৌ দেওয়া যায়? ইডির কাছে জবাব তলব করল শীর্ষ আদালত। সব পক্ষের মত জানতে চাইল আদালত। ১১ আগস্ট মামলার পরবর্তী শুনানি।

সোমবার সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেসের তরফে আইনজীবী কপিল সিব্বল সওয়াল করেন, অ্যাকাউন্ট ফ্রিজ থাকার ফলে কর্মীদের মাইনে দেওয়া যাচ্ছে না। ইডির তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজুর অভিযোগ, সব অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়নি। প্রতিদিন টাকার লেনদেন হচ্ছে। তাঁকে চ্যালেঞ্জ করে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেন, “একটি লেনদেনের প্রমাণ দেখান।” সওয়াল জবাব শেষে তৃণমূলের অন্তর্বর্তীকালীন স্বস্তির আবেদনের প্রেক্ষিতে ইডির বক্তব্য জানতে চায় সুপ্রিম কোর্ট। আগামী ১১ আগস্ট মঙ্গলবার পরবর্তী শুনানি।

এর আগে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় হাই কোর্টে মুখ পোড়ে কালীঘাট তৃণমূলের। দোলা সেন এবং ডেরেক ও’ব্রায়েনের দায়ের করা মামলায়, বৈধ আইনি অধিকার নিয়ে আপত্তি তোলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ওই মামলায় হস্তক্ষেপই করেননি হাই কোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ। আদালতের ইডির তরফের আইনজীবী এসভি রাজু দাবি করেন, তৃণমূলের জাতীয় কার্যনির্বাহী কমিটি এই মামলা দায়েরের জন্য কোনও অনুমোদন দেওয়া হয়েছে কি না, তার কোনও প্রমাণ আদালতে নেই। ডেরেক ও’ব্রায়েন কমিটির একজন সদস্য হলেও তিনি উল্লেখ করেননি যে জাতীয় কার্যনির্বাহী কমিটি তাঁকে এই মামলার অনুমতি দিয়েছে কি না।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker