0%

Gautam Gambhir: বাংলাদেশের চেয়েও পিছিয়ে ভারতীয় দল! BCCI-এর কাছে অগ্নিপরীক্ষা দিতে হবে কোচ গৌতম গম্ভীরকে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আপাতত বিশ্রামে রয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। চলতি মাসের মাঝামাঝি সময়ে তারা উড়ে যাবে শ্রীলঙ্কার মাটিতে। গৌতম গম্ভীরের (Gautam Gambhir) তত্ত্বাবধানে শ্রীলঙ্কার বিরুদ্ধে (Sri Lanka vs India) দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। আপাতত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলে বাংলাদেশের চেয়েও পিছিয়ে রয়েছে ভারতীয় দল। ফলে এই সিরিজ জিততে না পারলে আরও সমস্যায় পড়বেন শুভমান গিলরা।

এইমুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৯ টি টেস্ট খেলে ৪ টি জয় ও ৪ টি হার সহ ৪৮.১৫ পয়েন্ট পার্সেন্টেজ নিয়ে পয়েন্টস তালিকায় পঞ্চম স্থানে ভারত। ৪ ম্যাচ খেলে ২ জয় ও ১ টি হার নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। তাদের পয়েন্ট পার্সেন্টেজ ৫৮.৩৩। ভারতের চেয়ে বেশ কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে তারা। তবে শীর্ষ দুই স্থানে থাকা অস্ট্রেলিয়া (৮৭.৫০%) ও দক্ষিণ আফ্রিকার (৭৫%) চেয়ে অনেকটাই পিছিয়ে দুই প্রতিবেশী দেশ।

সম্প্রতি করতে ভারতীয় টেস্ট দলের পারফরম্যান্স খুব একটা ভালো নয়। কিছুদিন আগেই ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে হারের মুখ দেখতে হয়েছিল তাদের। কোচ হিসেবে ওডিআই ও টি টোয়েন্টি ফরম্যাটে সাফল্য পেলেও টেস্ট ফরম্যাটে এখনো খুব একটা সুবিধা করে উঠতে পারেননি গৌতম গম্ভীর। ফলে এই শ্রীলঙ্কা সফর তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: রোহিত শর্মার পাশে পুরোপুরি দাঁড়াচ্ছেন না শুভমান গিল! বিস্ফোরক অভিযোগ প্রাক্তন ভারতীয় তারকার

এবার এই বিষয়টি নিয়ে গম্ভীরকে সতর্ক করেছেন প্রাক্তন ভারতীয় উইকেটরক্ষক ও বর্তমানে ধারাভাষ্যর সাথে যুক্ত থাকা দীপ দাশগুপ্ত। তিনি বলেছেন, “একটা কথা ঠিক যে, গম্ভীর সফল না হলে তাকে প্রশ্ন করা হবে। দল ঠিকমতো খেলতে না পারলে আলাদাভাবে প্রশ্ন করা হবে। অবশ্যই দলের কোচ, অধিনায়ক এবং দলের সঙ্গে জড়িত সবাইকে প্রশ্ন করা হবে, কারণ আপনি যদি দেখেন, আমরা ঘরের মাঠেই সাম্প্রতিককালে হেরেছি। ২০১২ সালের পরে এমন ঘটনা প্রথমবার ঘটেছে। ফলে ক্রিকেটারদের ওপর চাপ থাকবে, যেটা খুব দরকারি।”

আরও পড়ুন: ভারতীয় দল জিততেই ধোনিকে ছুঁয়ে ফেললেন শ্রেয়স আইয়ার! এবার সামনে রোহিত

এই সিরিজে চোটের কারণে তারকা ভারতীয় ফাস্ট বোলার যশপ্রীত বুমরাকে পাবেন না গম্ভীর। অনভিজ্ঞ এই দল শ্রীলঙ্কার মাটিতে কেমন পারফরম্যান্স করে তা দেখার জন্য মুখিয়ে ক্রিকেটপ্রেমীরা। দীর্ঘ ৯ বছর পর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট খেলবে ভারত। শেষবার ২০১৭ সালে দাপট দেখিয়ে জয় পেয়েছিল ভারত। এবারও তেমন পারফরম্যান্স প্রত্যাশা করবেন ভক্তরা।

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker