0%

Jasprit Bumrah: চোটগ্রস্থ বুমরার বদলি ঘোষণা করেও বিপাকে BCCI! এবার সাদা জার্সিতে ভারতীয় দলকে ভরসা দেবেন কে?

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ হাঁটুর চোটের কারণে আপাতত ভারতীয় দলের (Indian Cricket Team) বাইরে যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তার পরিবর্ত হিসেবে শ্রীলঙ্কার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য জম্বু-কাশ্মীরের মিডিয়াম পেসার আকিব নবী-র (Auqib Nabi) নাম ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেটে প্রশংসনীয় পারফরম্যান্স করার পর অবশেষে ভারতীয় স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি। কিন্তু প্রথম একাদশে তিনি সুযোগ পাবেন এমনটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ এই জায়গার জন্য তাকে লড়তে হবে পাঞ্জাবের গতিদানব গুরনুর ব্রারের (Gurnoor Brar) বিরুদ্ধে।

গত দুই মরশুমে রঞ্জি ট্রফিতে জম্বু-কাশ্মীরের হয়ে ১০৪ টি উইকেট তুলেছেন আকিব। ২০২৫-২৬ মরশুমে মাত্র ১৭টি ইনিংসে ৬০ উইকেট তুলেছিলেন তিনি। আউট সুইংটা তার সহজাত। কিন্তু গত দুই মরশুমে অনেক পরিশ্রম করে লেট ইন-সুইংয়েও তিনি সিদ্ধহস্ত হয়ে উঠেছেন। ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স করায় অনেকেই ভেবেছিলেন তিনি সরাসরি ভারতীয় স্কোয়াডে সুযোগ পাবেন। কিন্তু সেটা না হলেও অবশেষে ভারতীয় দলের দরজা খুলেছে তার জন্য।

অপরদিকে গুরনুর ব্রার ভারতের জার্সিতে ইতিমধ্যেই ওডিআই ফরম্যাটে সফল। ৬ ম্যাচে মাঠে নেমে মোট ১১ উইকেট নিজের ঝুলিতে পুরেছেন তিনি। ফলে এবার টেস্ট ফরম্যাটেও তিনি সুযোগ পাওয়ার আশা করছেন। নিয়মিত ঘন্টায় ১৪৫ কিমি গতিবেগে বোলিং করে ব্যাটারদের অস্বস্তিতে ফেলাই তার বৈশিষ্ট্য। বুমরার অনুপস্থিতিতে তার এই গুণটি কাজে লাগাতে চাইবে টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: রোহিত শর্মার পাশে পুরোপুরি দাঁড়াচ্ছেন না শুভমান গিল! বিস্ফোরক অভিযোগ প্রাক্তন ভারতীয় তারকার

ভারতীয় দলে বুমরার সঙ্গে জুটি বাঁধার কথা ছিল মহম্মদ সিরাজের। সিরাজ নিজে একজন সুইং বিশেষজ্ঞ এবং লম্বা স্পেলে বোলিং করতে অভ্যস্ত পেসার। এবার তার সঙ্গে সুইংয়ে সিদ্ধহস্ত এক মিডিয়াম পেসার খেলবেন নাকি গতি দিয়ে বিপক্ষকে নাস্তানাবুদ করার ক্ষমতা রাখা একজন ফাস্ট বোলার খেলবেন সেই ব্যাপারে চরম সিদ্ধান্ত শেষপর্যন্ত কোচ গৌতম গম্ভীরই নেবেন।

আরও পড়ুন: এই ভুল করলে বিশ্বকাপ জিতবে না শুভমান গিলের ভারত! বড় মন্তব্য প্রাক্তন ভারতীয় তারকা সুরেশ রায়নার

একটা বিষয় সকলের কাজেই অত্যন্ত স্পষ্ট। গুরনুর ও আকিব একসাথে দলে সুযোগ পাবেন না। শ্রীলঙ্কার স্পিন সহায়ক উইকেটে দুই জন পেসারেরই জায়গা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে বুমরার বদলি হিসেবে কোন বোলারকে সুযোগ দেয় টিম ম্যানেজমেন্ট তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker