Gautam Gambhir: সুযোগের অভাবে কেরিয়ার শেষ হয়ে যাচ্ছে এই তারকার! গম্ভীর কি ইচ্ছাকৃতভাবে নষ্ট করছেন এই তারকার ভবিষ্যৎ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ভারতীয় দল (Indian Cricket Team) ব্যস্ত রয়েছে আসন্ন শ্রীলঙ্কা সফরের প্রস্তুতিতে। এই সফরে দুটি টেস্ট ম্যাচ খেলবে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ছেলেরা। আশঙ্কা করা হচ্ছে যে শ্রীলঙ্কার মাটিতে স্পিনাররা অতিরিক্ত সাহায্য পাবেন তাই ভারতের প্রথম একাদশে কুলদীপ যাদবের (Kuldeep Yadav) সুযোগ পাওয়ার সম্ভাবনা বাড়ছে ক্রমশই।
কিন্তু গত কয়েক মাস ধরে তাকে এক প্রকার অপেক্ষাই করিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।স্কোয়াডে থাকলেও প্রথম একাদশে খুব কমই সুযোগ পেয়েছেন তিনি। সদ্যসমাপ্ত ইংল্যান্ড সফরের ওডিআই সিরিজের স্কোয়াডে থাকলেও একটি ম্যাচেও তাকে মাঠে নামাননি কোচ গৌতম গম্ভীর।
কিন্তু ওয়াশিংটন সুন্দরের অনুপস্থিতিতে তিন বা চার স্পিনার নিয়ে প্রথম একাদশ সাজালে জাদেজা, মানব সুথার-দের পাশাপাশি কুলদীপও সুযোগ পাবেন সাদা জার্সি গায়ে দেশকে জেতাতে মাঠে নামার। কিন্তু কেন সাম্প্রতিক অতীতে বারবার ব্রাত্য থাকতে হচ্ছে তাকে? এই প্রশ্নের কোনও যথার্থ উত্তর দিতে পারেনি টিম ম্যানেজমেন্ট।
আরও পড়ুন: ভারতীয় দলকে বিশ্বকাপ জেতাতে এই ক্রিকেটারের কেরিয়ার শেষ করতে হবে গম্ভীরকে! বিরাট পরামর্শ সেওবাগের
ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা আগামী ওডিআই বিশ্বকাপে কুলদীপ যাদব বড় অস্ত্র হয়ে উঠতে পারেন ভারতীয় দলের। লেগস্পিনাররা যে কোনও পরিবেশ বা পিচে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। কুলদীপ চায়নাম্যান বোলার হওয়ায় তিনি আরও বেশি বিপজ্জনক। কিন্তু সুযোগের অভাবে তিনি নিজের ধার হারিয়ে ফেলতে পারেন বলে আশঙ্কা করছেন অনেকেই।
আরও পড়ুন: এবার পাকিস্তান থেকে উড়ে এলো উপদেশ! কোহলি ও রোহিত প্রসঙ্গে কি করবেন গম্ভীর?
শ্রীলঙ্কা সফরের আগে ইয়র্কশায়ারের হয়ে ওয়ান ডে ম্যাচ খেলে নিজের বোলিংকে শানিয়ে নিচ্ছেন এই তারকা ভারতীয় স্পিনার। একসময় কোহলির নেতৃত্বে থাকা ভারতীয় দলের অন্যতম বড় ভরসা ছিলেন কুলদীপ। বর্তমানে তিনি ভারতীয় দল থেকে ছিটকে না গেলেও আর নিয়মিত প্রথম একাদশে সুযোগ পান না। আগামী বিশ্বকাপের আগে পর্যাপ্ত ম্যাচ প্র্যাক্টিস উপহার দিয়ে তাকে প্রস্তুত করে রাখার পরামর্শ দিচ্ছেন অনেক ক্রিকেটপ্রেমীই।




