0%

পিএসি চেয়ারম্যান নিয়ে জোর জল্পনা, চলতি সপ্তাহেই নাম ঘোষণার সম্ভাবনা

জয় চক্রবর্তী: রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসসি চেয়ারম্যান কে হবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিধায়কদের দুই শিবিরের টানাপোড়েনের আবহে এই পদকে ঘিরে কৌতূহল আরও বেড়েছে। সূত্রের খবর, চলতি সপ্তাহেই পিএসির নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা হতে পারে। পিএসসি চেয়ারম্যান নিয়োগের পরই রাজ্যের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগ রিপোর্ট নিয়ে বিধানসভায় আলোচনার পথ প্রশস্ত হবে। বিধানসভার প্রচলিত নিয়ম অনুযায়ী, পিএসসি চেয়ারম্যানই ক্যাগ রিপোর্টের ভিত্তিতে সরকারকে আলোচনার জন্য সুপারিশ বা নির্দেশ দেন। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরই বিধানসভায় রিপোর্টটি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করা সম্ভব হয়।

সম্ভাব্য চেয়ারম্যানদের তালিকায় অন্যতম নাম সমর মুখোপাধ্যায়, মালদহের রতুয়া কেন্দ্রের বর্ষীয়ান বিধায়ক। পরিষদীয় রীতিনীতি সম্পর্কে তাঁর অভিজ্ঞতা এবং দীর্ঘ রাজনৈতিক জীবনের কারণে তিনি শক্তিশালী দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছেন। বিধানসভার অন্দরেই তাঁর সততা ও কাজের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেও রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। অতীতেও তিনি দলীয় অবস্থান উপেক্ষা করে তৎকালীন মৎস্যমন্ত্রীর কাজের প্রকাশ্য সমালোচনা করেছিলেন, যা তাঁর স্বাধীন অবস্থানের পরিচয় হিসেবে দেখা হয়।অন্যদিকে, আলোচনায় উঠে এসেছে কানাইয়ালাল আগরওয়াল-এর নামও। ইসলামপুরের এই বিধায়ক উত্তরবঙ্গের প্রতিনিধি হওয়ায় তাঁর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ বঞ্চিত,এই অভিযোগ বিজেপি বারবার তুলে এসেছে। সেই প্রেক্ষাপটে আঞ্চলিক ভারসাম্য বজায় রাখতে উত্তরবঙ্গের কোনও বিধায়ককে পিএসসির মতো গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যান করা হতে পারে বলেও রাজনৈতিক মহলের একাংশের ধারণা। তবে শেষ পর্যন্ত কাকে এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব দেওয়া হবে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহল ও বিধানসভা সংশ্লিষ্ট সকলের।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker