0%

‘আজ না বললে কবে?’, ইন্ডাস্ট্রির অজানা সত্য ফাঁস করলেন অনামিকা সাহা

সন্ধ্যে গড়াতেই সিনে ইন্ডাস্ট্রি বুকে এক ভয়ংকর তোলপাড় ফেলা খবর। এই খবরে যেন শোকস্তব্ধ সিনে দুনিয়া। বাংলা ছবির এক অসামান্য অভিনেতা, এত অল্প বয়সে এইভাবে চলে যাবেন যেন মানতে পারাই সম্ভব না। প্রসঙ্গে রাহুল অরুণদোয় বন্দ্যোপাধ্যায়। তাকে প্রচুর মানুষ চিনতেন চিরদিনই তুমি যে আমারে নায়ক হিসেবে। কারোর কাছে তিনি হয়ে উঠেছিলেন সহজ কথা সঞ্চালক। সেই মানুষটারই অকাল প্রয়ানের খবর যে এভাবে সামনে আসবে কেউ যেন ভাবতেও পারেনি। 

  • Mar 29, 2026 22:31 IST

    Rahul Banerjee Death: অকালমৃত্যু রাহুলের! তদন্তের দাবি শ্রীলেখার, বলছেন…

    আজ সন্ধ্যে করাতেই যে অসম্ভব ভয়ঙ্কর খবর টলি পাড়াকে নাড়া দিয়ে দিয়েছে, তা যেন বিশ্বাস করার মত নয়। বাংলা ইন্ডাস্ট্রির এক অনবদ্য অভিনেতা, রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু, নাড়া দিয়ে দিয়েছে গোটা ইন্ডাস্ট্রিকে। এমন একজন প্রতিভাবান মানুষ, তিনি হুট করে চলে যাবেন, তাও শুটিং করতে গিয়ে, এ যেন কেউ বিশ্বাসই করতে পারছে না। প্রত্যেকের চোখে মুখে, এবং প্রত্যেকের প্রশ্নই যেন হতাশা। এই কাণ্ড কি করে ঘটল প্রত্যেকে একটাই উত্তরের অপেক্ষায়। 

  • Mar 29, 2026 21:29 IST

    Raj Chakraborty Exclusive: প্রথম নায়ককে হারিয়ে বাকরুদ্ধ! রাহুলের মৃত্যুর খবরে ভেঙে পড়লেন রাজ চক্রবর্তী

    সন্ধ্যে গড়াতে বাংলা সিনে ইন্ডাস্ট্রির বুকে যে খবর শোনা গিয়েছে, যাতে এখনো কাঁপছেন ভক্তরা। খবর যেন বিশ্বাস হওয়ার মতো নয়। রাহুল বন্দ্যোপাধ্যায় এর সকাল মৃত্যু সকলকে থমকে দিয়েছে। দিঘার তালসারিতে শুটিং করতে গিয়েছিলেন। শুধু তাই নয়, ঘটনাটি ঘটেছে প্যাক আপের পর। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, শুটিংয়ের পর রাহুল জলে নেমেছিল, তারপর সব শেষ। 

    Raj Chakraborty Exclusive: প্রথম নায়ককে হারিয়ে বাকরুদ্ধ! রাহুলের মৃত্যুর খবরে ভেঙে পড়লেন রাজ চক্রবর্তী

  • Advertisment

  • Mar 29, 2026 20:17 IST

    Rahul Banerjee Passed Away: বাংলা সিনে দুনিয়ায় অপূরণীয় ক্ষতি, অকাল মৃত্যু রাহুলের

    শুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে রাহুল বন্দ্যোপাধ্যায়। শুটিং করছিলেন তালসারিতে। সেখানে জলে তলিয়ে মৃত্যু হয় অভিনেতার। শুধু তাই নয়, শুটিং চলাকালীন কোন ঘটনা ঘটেনি। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা তরফে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী এর কাছে ফোন গেলে তিনি সরাসরি জানান, এ খবরটা একেবারেই সত্যি। শুটিং চলাকালীন কিছু হয়নি শুটিং এর পরে জলে নেমেছিলেন রাহুল। তারপর রক্ষা হয়নি। তার দেহ জল থেকে উদ্ধার করার পর তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। 

  • Mar 29, 2026 19:13 IST

    Dev: বাংলা সিনেমার জন্য লড়াই, টেকনিশিয়ানদের পাশে দাঁড়িয়ে সম্মান পেলেন দেব

    বাংলা ছবির জন্য যেভাবে দেব লড়াই করে চলেছেন, সকলের নজরেই পড়ছে তা। শুধু যে অভিনেতা অভিনেত্রীদের জন্য তিনি লড়াই করছেন এমনটা না। বাদ পড়ছেন না টেকনিশিয়ানরাও। কিছুদিন আগেই তাদের স্বার্থে মাননীয়া মুখ্যমন্ত্রীর সহায়তায় স্বাস্থ্য সাথীর স্কিমের সুবিধা পাইয়ে দেন দেব। যদিও সেই নিয়ে জলঘোলা কম হয়নি। দেব সিনে ইন্ডাস্ট্রির নানা পদে যুক্ত। তবে এবার নতুন একটি সদস্যপদ পেয়েছেন।

  • Mar 29, 2026 17:05 IST

    Diya Mirza: ‘পনৌতি’ বলে ডাকতেন সকলে, হাত জোড় করে কাজের ভিক্ষা করেছিলেন, দিয়া মির্জার অসহায়ত্বের গল্প..

     বলিউড অভিনেত্রী দিয়া মির্জার কেরিয়ার শুরু হয়েছিল ২০০১ সালে রেহনা হ্যায় তেড়ে দিল মে ( Rehnaa Hai Terre Dil Mein ) ছবির মাধ্যমে। ছবিটি পরবর্তীকালে কাল্ট স্ট্যাটাস পেলেও, মুক্তির সময় বক্স অফিসে সফল হয়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে দিয়া তাঁর ক্যারিয়ারের কঠিন সময়, ইন্ডাস্ট্রিতে ‘দুর্ভাগ্য’ তকমা পাওয়া এবং কীভাবে অবশেষে রাজকুমার হিরানি-র সঞ্জু ছবির মাধ্যমে তিনি নতুন মোড় খুঁজে পান, সে সম্পর্কে খোলামেলা কথা বলেন।

  • Mar 29, 2026 16:28 IST

    Pousali Bandyopadhyay: একটি কথাতেই মন জিতলেন পৌষালী

    জনপ্রিয় গায়িকা পৌষালী বন্দ্যোপাধ্যায় আবারও তাঁর গান ও বক্তব্য দিয়ে মন ছুঁয়ে গেলেন দর্শকদের। সম্প্রতি একটি লাইভ কনসার্টে গান গাইতে গিয়েই তিনি এমন কিছু কথা বলেন, যা মুহূর্তের মধ্যেই শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়। তিনি বলেন, “সামনের বাড়ির লোক কি বলল, পাশের বাড়ির লোক কি বলল, এই ভাবতে ভাবতে আধা বসন্ত পার হয়ে গেল, আমরা শুধু ভেবেই গেলাম। নিজেকে আনন্দ রাখার নাম জীবন, নিজেকে ভালো রাখার নাম জীবন।”

  • Mar 29, 2026 15:21 IST

    Varun Dhawan Daughter: আড়াই মাস কাস্টে ছিল লারা, মেয়ের অসুস্থতা নিয়ে মুখ খুললেন বরুণ

    বরুণ ধাওয়ান তার পরিবারের জন্য একটি চ্যালেঞ্জিং অধ্যায় সম্পর্কে মুখ খুলেছেন, ভাগ করে নিয়েছেন যে তার মেয়ে লারা, ডেভেলপমেন্টাল ডিসপ্লাসিয়া অফ দ্য হিপ (ডিডিএইচ) রোগে আক্রান্ত!যা হিপ জয়েন্ট এবং হাঁটার ক্ষমতাকে প্রভাবিত করে। বি আ ম্যানের সাম্প্রতিক পর্বে, ইয়ার! নিখিল তানেজার পডকাস্ট, ‘ভেডিয়া’ অভিনেতা প্রকাশ করেছেন যে এটি মানসিকভাবে কঠিন সময় ছিল, তবে সঠিক সোয় রোগ নির্ণয় এবং সময়মত চিকিত্সায় লারার অনেক সহায়তা হয়েছে। এখন অনেকটাই ভাল আছে সে।  

  • Mar 29, 2026 13:46 IST

    Rana Sarkar: ফেডারেশনকে কড়া বার্তা রানা সরকারের

    টলিউডে সম্প্রতি প্রযোজক রানা সরকার এবং কুশলীদের সংগঠন ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, যা এখন বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত ইস্যু। এই দ্বন্দ্বের মূল কেন্দ্র রানা সরকারের নতুন ছবি ‘মহুয়া’, যা প্রখ্যাত অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর জীবনের ওপর ভিত্তি করে নির্মিত একটি বায়োপিক। শুটিং চলাকালীন সেটে ঘটে যাওয়া কিছু অপ্রত্যাশিত ঘটনাকে ঘিরেই এই বিরোধ চরমে উঠেছে।

  • Mar 29, 2026 13:14 IST

    Jyotirmoyee Kundu: ‘কাচ্চি না খেয়ে ফিরব না!’, ভাইরাল জ্যোতির্ময়ীর মন্তব্য

    সম্প্রতি এক সাক্ষাৎকারে জ্যোতির্ময়ী বলেন, দেশের জনপ্রিয় খাবার কাচ্চি বিরিয়ানি নিয়ে তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। হাসতে হাসতেই তিনি বলেন, “কাচ্চি না খেয়ে বাংলাদেশ থেকে চলে যাবো না! যদি আমাকে কাচ্চি বিরিয়ানি না খাইয়ে ফেরত পাঠানো হয়, তাহলে আমার আত্মা শান্তি পাবে না।” 

  • Mar 29, 2026 12:03 IST

    Dev: কবে বিয়ে দেবের? ছেলের বিয়ে নিয়ে মুখ খুললেন বাবা!

    গতকাল দেবের বোন দিপালীর শাড়ির দোকান ‘Sri Kunja’-র উদ্বোধনে উপস্থিত ছিলেন তাঁর পরিবার। সেখানেই দেবের বিয়ে নিয়ে প্রশ্ন উঠলে তাঁর বাবা বেশ দার্শনিক ভঙ্গিতে উত্তর দেন। তিনি বলেন, “জন্ম, মৃত্যু আর বিবাহ-এই তিনটি বিষয় কবে হবে, তা কেউ কোনোদিন আগেভাগে বলতে পারে না।”

  • Mar 29, 2026 11:02 IST

    Ratna Ghoshal: ঋতুপর্ণার কেরিয়ারের পিছনে রত্না ঘোষাল!

    ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী রত্না ঘোষালের এক পুরনো সাক্ষাৎকার সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল হয়েছে। সাক্ষাৎকারে তিনি বলেন,‘ঋতুপর্ণাকে আমিই প্রথম অভিনয়ে চান্স দিয়েছি, আমার প্রডাকশন হাউজ ছিল ‘ইউনিফোকাস’ ওখানে আমি ওকে ‘সাদা পায়রা’তে চান্স দিই। আমার কাজ দেখেই প্রভাতদা আমাকে ফোন করে ওঁর সম্পর্কে জানতে চাই, আমি ওনাকে বলি ও খুব ভালো ওকে নিয়ে নাও। তারপর ওকে ‘শ্বেত পাথরের’ থালায় ও চান্স পায়।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker