0%

‘তিন ঘণ্টার বকওয়াস!’, ধুরন্ধর ২’ নিয়ে তীব্র কটাক্ষ আসাদউদ্দিন ওয়াইসির

বক্স অফিসে ঝড় তুললেও বিতর্ক যেন পিছু ছাড়ছে না ধুরন্ধর: দ্য রিভেঞ্জ-এর। মুক্তির পর থেকেই একদিকে দর্শকের উচ্ছ্বাস, অন্যদিকে তীব্র সমালোচনায় বারবার শিরোনামে উঠে আসছে এই ছবি।

মার্চের ১৯ তারিখে মুক্তি পাওয়া এই সিক্যুয়েল ঘিরে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সবচেয়ে সাম্প্রতিক মন্তব্য এসেছে লোকসভা সাংসদ ও অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi)-এর কাছ থেকে। একটি সম্মেলনে ছবিটি নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি বলেন, “এটা কি সিনেমা? তিন ঘণ্টার বাজে জিনিস!” তাঁর অভিযোগ, ছবিতে অশালীন ভাষা ও হিংসার আধিক্য রয়েছে, যা দেখার মতো নয়।

ছবির বিশ্বজোড়া সাফল্যের প্রসঙ্গ উঠলে ওয়াইসি হায়দরাবাদের একটি প্রবাদ টেনে বলেন, এই ধরনের বিষয়কে গুরুত্ব না দিয়ে ‘মাটিচাপা’ দিয়ে দেওয়াই ভালো।

Advertisment

এর আগেই ইউটিউবার ধ্রুব রাঠে (Dhruv Rathee)-ও তাঁর ভিডিওতে ধুরন্ধর ২-এর কড়া সমালোচনা করেন। তাঁর মতে, এটি শুধুমাত্র বিনোদনের ছবি নয়, বরং রাজনৈতিক প্রচারের হাতিয়ার। পরিচালক আদিত্য ধর (Aditya Dhar)-কে তিনি ‘তোষামোদকারী’ বলেও কটাক্ষ করেন। বিশেষ করে ২০১৬ সালের নোটবন্দির বিষয়টি ছবিতে যেভাবে তুলে ধরা হয়েছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর মতে, বাস্তবের জটিলতা আড়াল করে ঘটনাটিকে অন্যভাবে দেখানো হয়েছে, যা দর্শকদের বিভ্রান্ত করতে পারে।

আরও পড়ুন: ভক্তকে থামালেন সারা, কারণটা জানলে আপনিও অবাক হবেন

এইসব বিতর্কের মাঝেও বক্স অফিসে দাপট দেখাচ্ছে ছবিটি। প্রথম ধুরন্ধর গত বছর ডিসেম্বরে মুক্তি পেয়ে ভারতে প্রায় ৮৪০ কোটি টাকা এবং বিশ্বজুড়ে ১৩০০ কোটির বেশি আয় করেছিল। আর চলতি বছরের ১৯ মার্চ মুক্তি পাওয়া ধুরন্ধর ২ ইতিমধ্যেই ভারতে ৭১৫ কোটি এবং বিশ্বব্যাপী ১১২৮ কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছে।  যা ২০২৬ সালের এখন পর্যন্ত সর্বোচ্চ আয়কারী ছবি।

আরও পড়ুন: অসুস্থ সাবা আজাদ, কঠিন সময়ে যত্নে ও ভালোবাসায় আগলে রাখছেন হৃতিক রোশন

ছবিতে ভারতীয় গুপ্তচর জাসকিরাত সিং রঙ্গি ওরফে হামজা আলি মাজারির চরিত্রে অভিনয় করেছেন রানভীর সিং (Ranveer Singh)। তাঁর সঙ্গে রয়েছেন R. Madhavan, Sanjay Dutt, Arjun Rampal, সারা অর্জুন, রাকেশ বেদি, গৌরব গেরা এবং ড্যানিশ প্যান্ডর-সহ একাধিক তারকা। সব মিলিয়ে, ধুরন্ধর ২ এখন এমন এক ছবি, যা যেমন বক্স অফিসে রেকর্ড গড়ছে, তেমনই বিতর্কের আগুনেও ঘি ঢালছে।

আরও পড়ুন: স্টেশনে অনেক রাত কাটাতে হয়েছ, তারপর অবিশ্বাস্য রেকর্ড! এক বছরে ৫৭টি সিনেমায় অভিনয় করেছেন অনুপম

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker