0%

শিক্ষা থেকে প্রযুক্তি, ভারতীয়দের অবদানের স্বীকৃতি, ১৫ আগস্টকে ‘ইন্ডিয়া ডে’ ঘোষণা আমেরিকায়!

চিকিৎসা, বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা, সাংস্কৃতিক-সহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের মাধ্যমে তাঁরাই রাজ্যকে শক্তিশালী করেছে। তাই ভারতীয় বংশোদ্ভূতদের সম্মান জানাতে এবং তাঁদের অবদানের স্বীকৃতি দিতে ১৫ আগস্টকে ‘ইন্ডিয়া ডে’ ঘোষণা করা হল আমেরিকার অঙ্গরাজ্য ম্যাসাচুসেটসে।

ম্যাসাচুসেটসের গভর্নর মৌরা হিলি জানান, ম্যাসাচুসেটসে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতরা দীর্ঘদিন ধরেই রাজ্যের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। চিকিৎসা, বিজ্ঞান, ব্যবসা, শিক্ষা এবং প্রযুক্তিতে তাঁদের সাফল্য রাজ্যের উন্নয়নে বিশেষ অবদান রেখেছে। তিনি আরও জানান, ভারতীয়দের পরিশ্রম এবং উদ্ভাবনী চিন্তাভাবনা ম্যাসাচুসেটসকে আরও সমৃদ্ধ করেছে। পাশাপাশি, ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি ও মূল্যবোধ রাজ্যের পরিবেশকে আরও বহুমুখী করেছে বলেও জানান তিনি। তবে শুধু ম্যাসাচুসেটস নয়, আমেরিকার আরও এক রাজ্য বস্টনেও ১৫ আগস্টকে ‘ইন্ডিয়া ডে’ হিসাবে ঘোষণা করা হয়েছে বলে খবর। ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসের আগে এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর মাধ্যমে শুধু ভারতের স্বাধীনতাকেই নয়, বরং আমেরিকায় বসবাসকারী ভারতীয়দেরও সম্মান জানানো হয়েছে।

আরও পড়ুন:

বর্তমানে প্রায় সাড়ে ৩ কোটিরও বেশি ভারতীয় বংশোদ্ভূত মানুষ বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করেন। তার মধ্যে আমেরিকায় বাস করেন ৫০ লাখেরও বেশি। সে দেশের সামাজিক, অর্থনৈতিক-সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তাঁরা। ম্যাসাচুসেটসের গভর্নরের বক্তব্য, ভারত একটি প্রাচীন এবং মিশ্র সভ্যতার দেশ। যেখানে ধর্ম, ভাষা, রীতিনীতি, ঐতিহ্য, পোশাক-পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, জলবায়ু ও প্রাকৃতিক সম্পদের ব্যাপক বৈচিত্র্য থাকা সত্ত্বেও একটি অন্তর্নিহিত ঐক্য বজায় রয়েছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

শেয়ার

লিংক

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker