0%

বকেয়া ডিএ নিয়ে বিরাট সিদ্ধান্ত! ১৫ দিনের মধ্যেই অ্যাকাউন্টে ঢুকছে টাকা, বড় নির্দেশ রাজ্যের

AK Bangla Desk: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত (গ্রান্ট-ইন-এইড) কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) মেটানোর প্রক্রিয়া অবশেষে শুরু হল। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগেই মূল সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ-র একটি অংশ মেটানো হয়েছিল। তবে সরকার অনুমোদিত স্কুলের শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভা, বিধিবদ্ধ বোর্ড ও কর্পোরেশনের কর্মচারীরা দীর্ঘদিন ধরে সেই সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। এবার সেই বকেয়া মেটাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।

অর্থ দপ্তর সূত্রে খবর, অনুদানপ্রাপ্ত সংস্থাগুলির কর্মীদের ‘রোপা ২০০৯’ (ROPA 2009) অনুযায়ী দীর্ঘদিনের বকেয়া ডিএ-র অর্থ মিটিয়ে দেওয়াকেই এখন সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এজন্য প্রতিটি সংশ্লিষ্ট দপ্তরকে আগামী ১৫ দিনের মধ্যে বকেয়া ডিএ-র বিল তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিল জমা দেওয়ার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে অর্থ দপ্তরের প্রশাসনিক ও বেতন সংক্রান্ত পোর্টালে দায়িত্বপ্রাপ্ত আইটি কর্মীদের বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী, আপাতত ওই পোর্টালগুলিতে অন্য কোনো আর্থিক বকেয়ার বিল জমা নেওয়া হবে না, যাতে শুধুমাত্র ডিএ সংক্রান্ত বিলগুলির কাজ দ্রুত শেষ করা সম্ভব হয়। দীর্ঘদিন পর রাজ্য সরকারের এই পদক্ষেপে আশার আলো দেখছেন হাজার হাজার সাহায্যপ্রাপ্ত কর্মী।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker