0%

লক্ষ্মীবারে সোনার বাজারে আগুন! একনজরে আজকের সোনা রুপোর দাম

বাংলা হান্ট ডেস্ক : লক্ষ্মীবারে সোনা কেনার পরিকল্পনা থাকলে পকেটে বাড়তি চাপ পড়তে পারে। সপ্তাহের মাঝেই পের উর্ধ্বমুখী হল হলুদ ধাতুর দর (Gold Price)। আজ বৃহস্পতিবার, ৬ আগস্ট কলকাতায় সোনার দামে আরও এক দফা বৃদ্ধি দেখা গেল। শুধু সোনাই নয়, রুপোর বাজারেও উল্লেখযোগ্য দাম বেড়েছে। ফলে আজ গয়না বা বিনিয়োগের উদ্দেশ্যে কেনাকাটা করতে গেলে আগের তুলনায় বেশি খরচের জন্য প্রস্তুত থাকতে হবে।

আজ কলকাতায় সোনা ও রুপোর দাম (Gold Price) ?

উৎসবের মরশুম ধীরে ধীরে এগিয়ে আসছে। সেই সঙ্গে বিয়ের মরশুমের প্রস্তুতিও শুরু হয়েছে অনেক পরিবারে। ফলে সোনা ও রুপোর দামের প্রতিটি পরিবর্তনের উপর এখন নজর রাখছেন ক্রেতারা। বিশেষ করে যাঁরা গয়না কেনা বা দীর্ঘমেয়াদি বিনিয়োগের পরিকল্পনা করছেন, তাঁদের কাছে প্রতিদিনের বাজারদর অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আজ কলকাতার বাজারে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৩৭ হাজার ২৫০ টাকা। অন্যদিকে, ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪৯ হাজার ৭৩০ টাকা। আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠানামা, ডলারের বিনিময় হার এবং দেশীয় চাহিদার প্রভাবেই বাজারে এই পরিবর্তন দেখা যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

সোনার পাশাপাশি রুপোর দামও নজর কেড়েছে। আজ কলকাতায় ১০০ গ্রাম রুপোর দাম ২২ হাজার ৬৮৫ টাকা, আর ১ কেজি রুপোর দাম ২ লক্ষ ২৬ হাজার ৮৫০ টাকা।

Today's gold, silver prices at a glance

আরও পড়ুন :প্রথম কিস্তি পেলেও মিলবে না দ্বিতীয় কিস্তি! পশ্চিমবঙ্গ আবাসের টাকা এবার কারা পাবেন না জানুন

বাজার বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক দিন আন্তর্জাতিক বাজারের গতিপ্রকৃতি এবং অর্থনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করেই মূল্যবান ধাতুর দামে নতুন পরিবর্তন দেখা যেতে পারে। তাই সোনা বা রুপো কেনার আগে দিনের সর্বশেষ বাজারদর যাচাই করে নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের সিদ্ধান্ত।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker