0%

‘যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন…’! অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট দিলেন মন্ত্রী দিলীপ

বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) আগস্টের কিস্তি নিয়ে উপভোক্তাদের চিন্তা বাড়ছে। এখনও অ্যাকাউন্টে টাকা আসেনি বলে দাবি করছেন অনেকে। এই আবহে এই প্রকল্প নিয়ে বড় আপডেট দিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাতে টাকা না পাওয়া আবেদনকারীদের কিছুটা হলেও চিন্তা কমতে পারে।

অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় মন্তব্য দিলীপের | (Annapurna Yojana)

সোশ্যাল মিডিয়া খুললেই অন্নপূর্ণা যোজনা নিয়ে নানা রকমের পোস্ট চোখে পড়ছে। সম্প্রতি সংবাদমাধ্যমের তরফে সেই বিষয়ে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়। জবাবে তিনি স্পষ্ট জানান, অন্নপূর্ণা যোজনা যে উদ্দেশ্য নিয়ে চালু হয়েছে, সেই উদ্দেশ্য পূর্তি হবেই।

আরও পড়ুনঃ প্রসূতি মায়েদের চিন্তার অবসান! সরকারি হাসপাতালে ব্রেস্ট ফিডিং কর্নার তৈরির ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

দিলীপ বলেন, “প্রথমেই ২৮ লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হয়েছিল। তখনও পুরো সার্ভে বা ভেরিফিকেশন হয়নি। যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন, সবাই ভেবেছিলেন অন্নপূর্ণা যোজনা পাবেন, এমনটা নয়। যারা যোগ্য, যে উদ্দেশ্য নিয়ে অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে, সেই উদ্দেশ্য পূর্তি হবে। এখনও সার্ভে চলছে।“

রাজ্যের মন্ত্রী জানান, গত জুন মাসে আয়োজিত জনকল্যাণ শিবিরে অন্নপূর্ণা যোজনার জন্য যারা আবেদন করেছিলেন, সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। যোগ্য সকলে এই প্রকল্পের টাকা পাবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি।

Annapurna Yojana

এদিকে অন্নপূর্ণা যোজনার আগস্টের কিস্তি কবে আসবে এই নিয়ে বুধবার বড় মন্তব্য করেছেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মালতি রাভা রায়। মার্চেন্টস চেম্বার অফ কমার্স ও এমসিসিআই লেডিস ফোরামের অনুষ্ঠানে তিনি বলেন, ১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে ঢুকতে শুরু করবে। তবে অযোগ্যদের কিংবা কোনও রকম ভুল তথ্য দিলে সেই আবেদনকারীদের টাকা দেওয়া হবে না।

অতীতে অন্নপূর্ণা যোজনা নিয়ে একাধিকবার আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যোগ্য কেউ বঞ্চিত হবে না, বারবার একথা বলেছেন তিনি। এবার রাজ্যের দুই মন্ত্রী দিলীপ ঘোষ ও মালতি রাভা রায় সেই বার্তাই দিলেন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker