0%

স্পঞ্জি-তুলতুলে হবে তালের বড়া, বানান এই কৌশল মেনে

বাংলাহান্ট ডেস্ক : বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের জন্মের উৎসব পালিত হয় দেশ জুড়ে। আর জন্মাষ্টমী মানেই তালের বড়া (Recipe)। তালের শাঁস, কলা, চালের গুঁড়ো, নারকেল সহযোগে যে অমৃত তৈরি হয় তাকে ‘না’ বলা বেশ কঠিন। তবে সব উপাদান সঠিক অনুপাতে মিশিয়ে সুস্বাদু করে তোলাও কিন্তু সহজ নয়।

নরম কীভাবে হবে তালের বড়া (Recipe)

কিছু কিছু বাড়ির তালের বড়া হয় তুলতুলে নরম, স্পঞ্জি। আবার কিছু কিছু বাড়ির তালের বড়া আবার অতটা নরম হয় না। বিশেষ করে ঠাণ্ডা হলেই হয়ে যায় শক্ত। আসলে তালের গুণমান ভালো হলেই বড়া ভালো হবে। তালের শাঁসে যাতে তেতো ভাব না থাকে সেদিকে নজর রাখতে হবে।

Recipe of soft taler bora

তালের বড়ার উপকরণ:

পাকা তালের শাঁস- ১ কাপ

চিনি- ৩-৪ কাপ

গমের আটা বা চালের গুঁড়ো- আধ কাপ

নারকেল কোরানো- ১/৪ কাপ

সোডা বা বেকিং পাউডার- ১ চা চামচ

ঘি- ১ চা চামচ

লবণ- ১ চিমটি

আরও পড়ুন : ঝালঝোল নয়, কাতলা দিয়ে বানান হাতে মাখা চচ্চড়ি, গরম ভাতে অমৃত

তালের বড়ার প্রণালী: পুরোপুরি পাকা, মিষ্টি তাল ব্যবহার করলে বড়া যেমন নরম হয় তেমনই স্বাদও হবে। প্রথমে তালের (Recipe) খোসা ছাড়িয়ে শাঁস বের করে মেখে নিতে হবে। আঁশ যাতে না থাকে তার জন্য এবার কাপড় বা ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। সব উপকরণ ভালো ভাবে মেখে নিন। মিশ্রণ খুব বেশি ঘন হবে না, বেশি পাতলাও হবে না।

আরও পড়ুন : বন্ধুত্ব আর স্বপ্নপূরণের আখ্যান, পচা-পুশকিনের গল্প বলতে আসছেন পাভেল-ঋদ্ধি

মিশ্রণটি অন্তত আধঘন্টা ঢাকা দিয়ে রাখুন। এরপর মাঝারি আঁচে তেল গরম করে এক চামচ করে মিশ্রণ নিয়ে তেলে ছাড়ুন। আঁচ হালকা থেকে মাঝারি রাখলে বড়ার ভেতরেও ভালো ভাবে সেদ্ধ হবে। পরিবেশন করুন গরম গরম।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker