আততায়ীর গুলিতে মৃত্যু হয়েছিল গ্যাংস্টার আতিক আহমেদের, ঝাঁসিতে মর্মান্তিক মৃত্যু ছেলেরও

উমেশ পাল হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন গ্যাংস্টার রাজনীতিবিদ আতিক আহমেদ। পুলিশ হেফাজতে অজ্ঞাতপরিচয় হামলাকারীর গুলিতে মৃত্যু হয়েছিল তার। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের ঝাঁসিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল আতিকের ছোট ছেলে আবান আহমেদের। বৃহস্পতিবার ঝাঁসি শহরে যাওয়ার পথে তাঁর গাড়ি একটি ডিভাইডারে ধাক্কা মারে। এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় আবানের। একই গাড়িতে থাকা আবানের বন্ধু সোনু-রও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। নিছক দুর্ঘটনা নাকি বিরোধী গ্যাংয়ের ষড়যন্ত্র, খতিয়ে দেখছে পুলিশ।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
শেয়ার
লিংক



