0%

আগস্টের অন্নপূর্ণার টাকা কবে ঢুকবে অ্যাকাউন্টে? বিভ্রান্তি উড়িয়ে দিনক্ষণ ঘোষণা শুভেন্দুর!

AK Bangla Desk: চলতি আগস্ট মাসে এখনও অ্যাকাউন্টে ঢোকেনি অন্নপূর্ণা যোজনার টাকা। আর তা নিয়েই বিগত কয়েক দিন ধরে সোশাল মিডিয়া জুড়ে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ও জল্পনা ছড়ানো হচ্ছিল। তবে সমস্ত ধোঁয়াশা ও ভুয়ো খবরের অবসান ঘটিয়ে অবশেষে নবান্নে এক সাংবাদিক বৈঠকে আসল সত্য প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, চলতি মাসে আগামী ১৭ আগস্ট মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা জমা পড়ে যাবে।

সেপ্টেম্বর থেকে কবে ঢুকবে টাকা?

সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী আরও জানান, শুধু আগস্ট মাসই নয়, আগামী সেপ্টেম্বর মাস থেকে একটি স্থায়ী নিয়ম চালু হতে চলেছে। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই অন্নপূর্ণা প্রকল্পের অর্থ সরাসরি উপভোক্তাদের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর মাধ্যমে অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এছাড়া কীভাবে সাধারণ মানুষের জমা দেওয়া ফর্ম স্ক্রুটিনি বা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে, তা স্বচ্ছতার সাথে তুলে ধরতে আগামী ১০ আগস্ট নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী মালতী রাভা রায়কে সঙ্গে নিয়ে যৌথ সাংবাদিক বৈঠক করবেন বলেও জানান মুখ্যমন্ত্রী।

সোশাল মিডিয়ায় অপপ্রচারকারীদের কড়া হুঁশিয়ারি

বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই তাদের নির্বাচনী প্রতিশ্রুতি রেখেছিল। জুন মাস থেকেই বাংলার লক্ষ লক্ষ যোগ্য মহিলা এই প্রকল্পের অধীনে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা পেতে শুরু করেছেন। জুলাইতেও সেই ধারাবাহিকতা বজায় ছিল। তবে আগস্টের প্রথম সপ্তাহে টাকা পৌঁছাতে সামান্য দেরি হতেই কিছু অসাধু চক্র সোশাল মিডিয়ায় ভুয়ো রিল ও ভিডিও তৈরি করে দাবি করতে থাকে যে এই প্রকল্প হয়তো বন্ধ হয়ে যাবে।

এই ধরণের অপপ্রচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে নাম না করে কড়া হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। তিনি সোশাল মিডিয়ায় সক্রিয় দুই যুবকের নাম উল্লেখ করে বলেন, “নূর আলম, মেহতাব আপনারা মহিলাদের বিভ্রান্ত করতে নানা রকমের রিল বানিয়ে পোস্ট করছেন। মনে রাখবেন আপনারা কাকে ভোট দেন আমাদের জানা আছে। তবে আমরা শুধু ভোটের রাজনীতি করি না, সবার উন্নয়নের কাজ করি।” ভুয়ো তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হলে প্রশাসন যে কড়া আইনি পদক্ষেপ নেবে, তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker