0%

গুন্ডা দমন আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা! খারিজ করে দিল হাইকোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ ফের শিরোনামে গুন্ডা দমন আইন (Gunda Daman Act)। বহুচর্চিত এই আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা হয়েছিল। এবার তা খারিজ করে দিল উচ্চ আদালত। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

কলকাতা হাইকোর্টে যা হল… | (Calcutta High Court)

গত জুলাই মাস থেকে রাজ্যে আনুষ্ঠানিকভাবে বলবৎ হয়েছে গুন্ডা দমন আইন। এরপরেই এর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে জনস্বার্থ মামলা হয়। আপাতত তা খারিজ করে দেওয়া হল।

আরও পড়ুনঃ পুজোর মরসুমেই ফের একবার বাড়বে DA? সরকারি কর্মীদের জন্য বিরাট আপডেট

এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয়, এই আইন এখনও অবধি রাষ্ট্রপতির অনুমোদন পায়নি। সেই কারণে আদালত আগাম মামলা শুনতে পারে না।

এদিকে রাজ্যে গুন্ডা দমন আইন বলবৎ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই হাইকোর্টে মামলা হয়েছিল। এই আইনের উপর স্থগিতাদেশ চেয়ে উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আইনজীবী তথা সিপিএম নেতা সব্যসাচী চট্টোপাধ্যায়। তাঁর আবেদন মেনে নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দিয়েছিল হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সেই সময় এই নিয়ে বিস্তর চর্চা হয়েছিল।

এবার জানা গেল, গুন্ডা দমন আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিষয়টিকে রাজ্য সরকারের জন্য বড়সড় স্বস্তির বলে মনে করছেন অনেকে।

Calcutta High Court

প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে দুর্নীতি, তোলাবাজি, সিন্ডিকেটরাজের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা দিচ্ছে বিজেপি সরকার। এসব ঠেকানোর লক্ষ্যে গুন্ডা দমন আইন নিয়ে আসা হয়। তবে নতুন আইনে পুলিশ-প্রশাসনের হাতে বেশ কিছু বাড়তি ক্ষমতা থাকা নিয়ে শুরু থেকেই বিভিন্ন মহলে চর্চা হচ্ছে।

‘ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশাল অ্যাক্টিভিটিজ অ্যাক্ট, ২০২৬’ সংক্রান্ত এই ইস্যু কলকাতা হাইকোর্ট অবধি গড়িয়েছিল। অবশেষে এই আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল উচ্চ আদালত।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker