0%

তৃণমূলের ‘খাস লোক’, এখন হঠাৎ ‘পালটি’! রানার পোস্ট নিয়ে বিষ্ফোরক তরুণজ্যোতি

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে বিনোদন ইন্ডাস্ট্রিতেও এসেছে পরিবর্তন। এতদিন বিনোদনের সঙ্গে কার্যত ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিল রাজনীতি। প্রতি নির্বাচনের আগে তৃণমূলে তারকাদের যোগ দেওয়ার ধুম লাগত। কিন্তু পালাবদল হতেই এখন একের পর এক তারকার রঙ বদলানোর অভিযোগ উঠছে। এবার এমনই এক ব্যক্তির ‘স্বরূপ’ সামনে আনলেন বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tewari)।

রানা সরকারকে নিয়ে বিষ্ফোরক তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tewari)

টলিউড পরিচালক রানা সরকারের কিছু পুরনো সোশ্যাল মিডিয়া পোস্ট শেয়ার করেছেন তরুণজ্যোতি। সেখানে দেখা যাচ্ছে, ২৯ এপ্রিল একটি পোস্ট করেছিলেন রানা সরকার। সেখানে তিনি লিখেছিলেন, ‘ফিলিং লাইক মহালয়া, ৪ তারিখ বোধন’।

Tarunjyoti Tewari took a dig at rana sarkar

বিজেপি বিরোধী পোস্ট: অপর একটি পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমি বাঙালি, বাংলার সম্মান রক্ষার্থে কাল ভোট দেব।’ শুধু তাই নয়, প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেও পোস্ট করতে দেখা গিয়েছে তাঁকে। সেই সমস্ত পোস্ট তুলে ধরে এবার তীব্র কটাক্ষ শানালেন তরুণজ্যোতি (Tarunjyoti Tewari)।

আরও পড়ুন : চালু নতুন পোর্টাল, যুবশক্তির জন্য কীভাবে করবেন আবেদন? রইল স্টেপ বাই স্টেপ গাইড

কী লিখলেন তরুণজ্যোতি: বিজেপি বিধায়ক লিখেছেন, ‘আপনাদের সাথে অদ্ভুত এক লোকের সাথে পরিচয় করিয়ে দিই। তৃণমূলের খাস লোক ছিল কয়েকদিন আগেই। দেশের প্রধানমন্ত্রী, দেশের রাষ্ট্রপতি এবং পশ্চিমবঙ্গ বিজেপি কে নিয়ে প্রায়ই উল্টাপাল্টা কথা বলতো এবং লিখতো।’

আরও পড়ুন : বদলে গেল ‘মুখ্যমন্ত্রীকে বলুন’, আগামী সপ্তাহ থেকেই শুরু ‘আপনার সরকারকে বলুন’, চালু নতুন নম্বর

তিনি আরও লিখেছেন, ‘আজকাল হঠাৎ করে দেখছি বড্ড তৃণমূল বিরোধী হয়েছে। এদের ইন্ডাস্ট্রিটা আমি ঠিক বুঝিনা, তবে এই রকম জালি লোকদের ভালো রকম বুঝি। আমার কাছে কয়েকটা অভিযোগ এসেছে। সেগুলো নিয়ে কাজ শুরু হবে খুব তাড়াতাড়ি।’

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker