0%

‘নির্মম সরকার আর নয়’, হলদিয়ার মঞ্চ থেকে ‘আগুন ভাষণ’ মোদীর, সপ্তম পে কমিশন নিয়ে দিলেন বড় প্রতিশ্রুতি

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ চরমে। এই আবহে হলদিয়ায় বড় জনসভা করে সরাসরি রাজ্য সরকারকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। খারাপ আবহাওয়ার মধ্যেও মানুষের জমায়েত দেখে আত্মবিশ্বাসী মোদী এদিন একদিকে তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন, অন্যদিকে বাংলার জন্য একাধিক প্রতিশ্রুতিও দিলেন। শিল্প, বেকারত্ব, দুর্নীতি থেকে শুরু করে সরকারি কর্মচারীদের বেতন, সব ইস্যুই বার্তা দিলেন তিনি।

কী কী প্রতিশ্রুতি দিলেন মোদী (Narendra Modi)?

হলদিয়ার মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী (Narendra Modi) স্পষ্ট ভাষায় বলেন, বাংলার উন্নয়নের পথে বর্তমান সরকার বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাঁর দাবি, রাজ্যে শিল্পের পরিবেশ নষ্ট হয়ে গেছে এবং একসময় সমৃদ্ধ তাম্রলিপ্ত অঞ্চলে এখন কারখানার দরজায় তালা ঝুলছে। এরপরেই মোদী ৬ প্রতিশ্রুতির কথা বলে। সেগুলি হল –

১. আইনের শাসন ফিরবে : রাজ্যে ভয় ও সন্ত্রাসের পরিবেশ দূর করে সাধারণ মানুষের মধ্যে আইনের উপর ভরসা ফেরানো হবে।

২. প্রশাসনে স্বচ্ছতা : সরকার গঠিত হলে প্রতিটি কাজের হিসাব জনগণের কাছে দিতে বাধ্য থাকবে প্রশাসন।

৩. পুরনো মামলার পুনরায় তদন্ত : দুর্নীতি ও মহিলাদের উপর নির্যাতনের সমস্ত পুরনো ফাইল নতুন করে খোলা হবে।

৪. দুর্নীতিবাজদের জেল : মন্ত্রী বা প্রভাবশালী যেই হোক, দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে কড়া শাস্তি দেওয়া হবে।

৫. শরণার্থী ও অনুপ্রবেশ নীতি : শরণার্থীদের আইনি অধিকার দেওয়া হবে, আর অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

৬. সপ্তম পে কমিশন চালু : সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে।

আরও পড়ুনঃ কলকাতার বুকে ভয়ঙ্কর পরিকল্পনা ভেস্তে দিল STF, ধরা পড়ল ১৭ বছরের কিশোর, কী পরিকল্পনা ছিল?

সভা শেষে মোদী (Narendra Modi) বলেন, কেন্দ্র ও রাজ্যে একই দলের সরকার থাকলে উন্নয়ন দ্রুত হয়। সেই যুক্তি তুলে ধরে তিনি বাংলায় পরিবর্তনের আহ্বান জানান। তাঁর কথায়, এই জনসভা থেকেই পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker