0%

বন্দে ভারত উদ্বোধনের মঞ্চে মোদীর চমক! মালদা থেকে বার্তা দিয়ে মোদী বললেন…

বাংলা হান্ট ডেস্কঃ দু’দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভোটের আগে এই সফরকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে। তবে মোদির এই সফর মূলত বঙ্গের রেল যাত্রায় বড় চমক আনল। এদিন মালদা থেকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে উন্নয়ন, রাজনীতি, দু’দিকেই জোরালো বার্তা দিলেন তিনি।

মালদায় বন্দে ভারত স্লিপারের উদ্বোধন মোদির (Narendra Modi)

শনিবার, ১৭ জানুয়ারি মালদায় পৌঁছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Mod)i। হাওড়া ও গুয়াহাটির মধ্যে চলবে এই নতুন সেমি-হাই-স্পিড স্লিপার ট্রেন। উদ্বোধনের পর ট্রেনের চালক ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এই বিশেষ ট্রেনেই তিনি সফর করবেন বলেও জানা গিয়েছে। রেল সূত্রে জানানো হয়েছে, দেশের মধ্যে এই প্রথম কোনও বন্দে ভারত ট্রেন স্লিপার সংস্করণে চালু হল, তাও আবার বাংলার মাটি থেকেই।

ট্রেনের কোচ ও শয্যার বিস্তারিত

এই বন্দে ভারত স্লিপার ট্রেনে মোট ১১টি কোচ রয়েছে। এর মধ্যে ৫টি ৩ এসি কোচ, ৪টি ২ এসি কোচ এবং ১টি ১ এসি কোচ। এছাড়া ট্রেনটিতে মোট শয্যা সংখ্যা ৮২৩টি। ৩ এসি-তে ৬১১টি, ২ এসি-তে ১৮৮টি এবং ১ এসি-তে ২৪টি শয্যা রয়েছে। শয্যাগুলি বিশেষভাবে নকশা করা, অতিরিক্ত কুশনিং দেওয়া হয়েছে, যাতে দীর্ঘ যাত্রায় যাত্রীরা আরামে বিশ্রাম নিতে পারেন।

এই ট্রেনে রয়েছে স্বয়ংক্রিয় ভেস্টিবিউল দরজা, ফলে এক কোচ থেকে অন্য কোচে যাতায়াত আরও সহজ হবে। উন্নত সাসপেনশন সিস্টেম ব্যবহার করা হয়েছে, যা যাত্রাকে করবে মসৃণ ও শান্ত। নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। ট্রেনে থাকছে কাভাচ স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা, জরুরি টকব্যাক সুবিধা এবং ডিসইনফেক্ট্যান্ট প্রযুক্তি, যা স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবে।

টিকিট ও যাত্রা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিয়ম

সরকারি সূত্রে জানা গিয়েছে, এই বন্দে ভারত স্লিপার ট্রেনে শুধুমাত্র নিশ্চিত টিকিটধারীরাই যাত্রা করতে পারবেন। ওয়েটিং লিস্ট অনেকটাই কমানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত। এই ট্রেনে আরএসি (RAC) ব্যবস্থা থাকছে না। অর্থাৎ, শেয়ারিং বা সাইড লোয়ার সিটে বসে যাত্রা করার প্রয়োজন হবে না। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই ট্রেনে কোনও ভিআইপি বা জরুরি কোটা থাকছে না। রেলপথের সিনিয়র বা শীর্ষ আধিকারিকরাও রেলপাস ব্যবহার করে এই ট্রেনে ভ্রমণ করতে পারবেন না। সাধারণ যাত্রীদের জন্যই সম্পূর্ণভাবে উন্মুক্ত থাকবে এই স্লিপার বন্দে ভারত।

মালদার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী (Narendra Modi) জানান, এখানে ৩,২৫০ কোটিরও বেশি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হচ্ছে। এক্সে দেওয়া বাংলা পোস্টে তিনি লেখেন, মালদা ও পার্শ্ববর্তী এলাকার মানুষের সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছেন তিনি। একইসঙ্গে তৃণমূল কংগ্রেসকে নিশানা করে বলেন, প্রতিদিনই রাজ্যে অপশাসনের নতুন উদাহরণ সামনে আসছে। পশ্চিমবঙ্গের মানুষ এই সরকারকে প্রত্যাখ্যান করতে প্রস্তুত এবং উন্নয়নমুখী বিজেপি সরকার চান বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

Vande Bharat Sleeper Express Howrah-Kamakhya Route

আরও পড়ুনঃ ‘আমার মনে হয় হ্রদের তলায় আরও অনেক শৈলশিখর রয়েছে’, ২৬০০০ চাকরি বাতিল ইস্যুতে যা বললেন শিক্ষামন্ত্রী…

উল্লেখ্য, ১৮ জানুয়ারি প্রাক-নির্বাচনী কর্মসূচিতে সিঙ্গুরে জনসভা করবেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। ভোটের আগে বঙ্গে প্রধানমন্ত্রীর এই সফর রাজ্য রাজনীতিতে যে বাড়তি তাৎপর্য রাখছে, তা বলাই বাহুল্য।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker