0%

বুধবার এসআইআর মামলার শুনানি, নিজেই সওয়াল করতে পারেন মুখ্যমন্ত্রী! জল্পনা তুঙ্গে

বাংলা হান্ট ডেস্ক: পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে প্রচন্ড ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। নির্বাচন কমিশনের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা দায়ের করেছেন। এই বুধবার অর্থাৎ আগামীকাল রয়েছে এই মামলারই শুনানি। শোনা যাচ্ছে বুধবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে হাজির থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এখনও রাজ্যের তরফে কোন আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

সুপ্রিম কোর্টে নিজেই সওয়াল করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেড প্লাস ক্যাটাগরির সুরক্ষা পেয়ে থাকেন। তাই সুপ্রিম কোর্টে উপস্থিতির জন্য সুরক্ষা উইংয়ের অনুমোদন, এক্ষেত্রে প্রয়োজনীয় ছিল। সূত্র অনুযায়ী জানা যাচ্ছে সুপ্রিম কোর্টে নিরাপত্তা বিভাগের তরফে তাঁর উপস্থিতির অনুমতি দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের কম্পিউটারাইজড যে লিস্ট, তাতে দেখা যাচ্ছে যে ৪ ফেব্রুয়ারি এই মামলাটি তালিকাভুক্ত রয়েছে ‘মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস ইলেকশন কমিশন’ নামে।

গত ২৮ জানুয়ারি মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। এসআইআর প্রক্রিয়ার আইনগত বৈধতা নিয়ে তিনি প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। যেভাবে এসআইআর পক্রিয়া হচ্ছে তাতে সাধারণ মানুষের হয়রানি বাড়ছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ।

আরও পড়ুন:নির্দেশ অমান্য করার ফল! রাজ্যের ৬৮ হাজার সরকারি কর্মীর বেতন বন্ধ করে দিল সরকার

সোমবার তিনি নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসবার জন্য দিল্লি গেছিলেন। কিন্তু তিনি বৈঠক বয়কট করেন। কারণ তাকে অসম্মান করা হয়েছে এই অভিযোগ তুলে, তিনি সেখান থেকে বেরিয়ে আসেন।তবে নির্বাচন কমিশনের তরফে মুখ্যমন্ত্রীর সমস্ত অভিযোগ খারিজ করা হয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এখন দিল্লিতে রয়েছেন। আপাতত সকলেরই নজর এই মামলার দিকে।

আরও পড়ুন:টাউন হলে ডিজিটাল গ্রন্থাগার গঠনের প্রস্তাব কলকাতা পুরসভার, দায়িত্বে থাকবে খড়গপুর আইআইটি

Mamata Banerjee may be present in Supreme Court for hearing of SIR case

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি একজন রাজনীতিকের পাশাপাশি আইনজীবীও। তাই সে ক্ষেত্রে সুপ্রিম কোর্টে মামলার শুনানির সময়, তিনি সওয়াল করবেন নাকি কেবল উপস্থিত থাকবেন সে নিয়েও এখন চলছে জল্পনা।তাই এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী স্বয়ং সওয়াল করবেন কিনা সেটা জানার জন্য আমাদের বুধবার অবধি অথবা রাজ্য থেকে আসা আনুষ্ঠানিক কোনও বিজ্ঞপ্তি আসে কিনা এ ব্যাপারে, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker