0%

মেঘ, জঙ্গল আর ঝরনার মায়ায় মোড়া কালিম্পংয়ের এই অফবিট গ্রাম যেন স্বর্গের টুকরো

বাংলা হান্ট ডেস্ক: সামনেই আছে গরমের ছুটি। ‌ এই সময় মানুষ নানান জায়গা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন (Travel)। আর আপনারও যদি এই গরমের ছুটিতে উত্তরবঙ্গ যাওয়ার পরিকল্পনা থাকে তাহলে অবশ্যই যেতে পারেন উত্তরবঙ্গের কালিম্পং এর গায়ে লুকিয়ে থাকা ছোট্ট গ্রাম ইয়ৈলবং।

পাহাড়ি নদীর টানে নজর কাড়ছে কালিম্পংয়ের এই গ্রাম (Travel)

এখানে আসলে আপনি দেখতে পাবেন প্রাকৃতিক সৌন্দর্য। তাছাড়া গ্রামের চারিদিকে রয়েছে বিস্তীর্ণ ঘন জঙ্গল। এছাড়াও মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে পাহাড়। যা মনকে শান্ত করতে সাহায্য করবে। পাশাপাশি দেখতে পাবেন ভোরবেলার সূর্যোদয় ও সন্ধ্যেবেলার সূর্যাস্ত (Travel)।

Travel a mountain river this village in Kalimpong is capturing attention

আরও পড়ুন: ভাত-রুটি দুইয়ের সঙ্গেই জমবে, জেনে নিন আলু পনিরের ডালনার সহজ রেসিপি

এছাড়াও এখানে জঙ্গলের ভেতরে গেলে আপনি দেখতে পাবেন রঙিন প্রজাপতি। পাশাপাশি হিমালয়ান পাখির অবাধ যাতায়াত দেখতে পাবেন এখানে। তাছাড়া এখানে রয়েছে ঝরনা ও পাহাড়ি নদীর তৈরি করা এক অসাধারণ ক্যানিয়ন।

পাশাপাশি এখানে আসলে পরে আপনি দেখতে পাবেন রেনবো ওয়াটারফল ও থ্রি স্টেপ ওয়াটারফল। বর্ষাকালে এখানে জলপ্রপাত গুলো আরো বেশি সুন্দর হয়ে ওঠে। তাই আপনি যদি বর্ষার সময় যাওয়ার পরিকল্পনা করেন তাহলে গিয়ে ঘুরে আসতে পারেন।

ইয়েলবং যাওয়ার নির্দিষ্ট তেমন কোন সময় নেই। তবে আপনি যদি বর্ষাকালে যান তাহলে চারিদিকে সবুজের সমরহ দেখতে পাবেন। তাছাড়া এই জায়গাটা এমনিতেই শান্ত। আর আপনি যদি শহরের কোলাহল ছেড়ে শান্ত পরিবেশ উপভোগ করতে চান তাহলে অবশ্যই একবার এখান থেকে ঘুরে আসুন (Travel)

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker