ডালে নুন আগে না পরে? হেঁশেলের কাজ দ্রুত শেষ করতে জেনে নিন সঠিক নিয়ম

বাংলা হান্ট ডেস্ক: হাতে খুব একটা সময় না থাকলে। অথবা এই গরমে রান্না ঘরে বেশি করতে ইচ্ছে না করলে। এক পদ ডাল, ভাত আমরা করে থাকি। একি যেমন তাড়াহুড়োর সময় কাজে লাগে। তেমনি এই গরমে ডাল ভাতের থেকে আরামদায়ক খাবার কিছু হয় না। তবে এবার এই ডাল রান্না করতে গেলে অনেক সময় দেখা যায় ডাল ঠিক করে সেদ্ধো হচ্ছে না। কেন এমনটি হয় জানেন। জানুন আজকের প্রতিবেদনে (Cooking Tips)।
ডাল সেদ্ধ হতে দেরি হচ্ছে? নুন দেওয়ার নিয়ম জানুন (Cooking Tips)
ডাল যত সেদ্ধ হবে, ততই তার স্বাদ ভাল হবে। তবে ডাল রান্নার পরেও যদি দানাগুলি চেয়ে চেয়ে থাকে, তা হলে খেতে মোটেও ভাল লাগে না। অনেক সময় প্রেসার কুকারে ডাল সেদ্ধ করেও তা ভাল করে সেদ্ধ হতে চায় না। আজকের প্রতিবেদনে রইল কিভাবে আপনি ডাল সহজে সেদ্ধ করতে পারবেন (Cooking Tips)।

আরও পড়ুন: দার্জিলিংয়ের ভিড় ছেড়ে প্রকৃতির কোলে দু’দিন কাটাতে চাইলে উত্তরবঙ্গের জুরান্তিই হতে পারে সেরা গন্তব্য
বহু মানুষের অভ্যাস নুন, হলুদ মিশিয়ে ডাল সেদ্ধ করার। আর এখানেই কিন্তু ভুলটা হয়ে যায়। কুকারে ডাল সেদ্ধ করার সময় আগেই নুন দিয়ে দিলে কিন্তু ডাল উল্টে আরও শক্ত হয়ে যায়। ডালের বাইরের পরত বা খোসা সহজে ডাল থেকে আলদা হয়ে আসে না। তাই প্রেসার কুকারে ৪-৫টি হুইস্লের পরেও ডাল গোটা গোটাই থেকে যায়।
তবে মুখে দিলেই মিলিয়ে যাবে, এমন ডাল খেতে চাইলে প্রেসার কুকারে ডাল সেদ্ধ করে নিয়ে পরে ডালে ফোড়ন দেওয়ার সময় নুন দিন। বিশেষ করে ছোলা, মটর, মুসুর ডাল রান্নার সময় এই কৌশল মেনে চললে খুব তাড়াতাড়ি ডাল সেদ্ধ হয়ে যাবে।
আর আপনি যদি কাবলি ছোলা, মটর বা সাধারণ ছোলার কোনও পদ রান্নার সময়েও এই নিয়মটি মেনে চললে অল্প সময়েই সেদ্ধ হয়ে যাবে। অবশ্য মুগ ডালের ক্ষেত্রে অবশ্য সেই নিয়ম না মানলেও চলবে।
তাছাড়া ডাল সেদ্ধ করার আগে ভিজিয়ে রাখুন বেশ কিছু ক্ষণ। পাশাপাশি কুকারে ডাল সেদ্ধ করার সময় গরম জল ব্যবহার করুন। এমনকি ডালে নুন দেওয়ার আগেই সেটি ভাল ভাবে ঘেঁটে নিন। এইভাবে করলে দেখবেন ডাল খেতে খুব সুস্বাদু হবে (Cooking Tips)।



