With a budget allocation of 50 crore, mul manta thanked CM Suvendu Adhikari

জঙ্গলমহলে কুড়মি আন্দোলনের সুফল মিলল রাজ্য বাজেটে! কুড়মালি ভাষা, কুড়মি একাডেমি ও কুড়মি লোকশিল্পীদের উন্নয়নের জন্য সোমবার রাজ্য বাজেটে ৫০ কোটি টাকা বরাদ্দ হওয়ায় খুশি বঙ্গের কুড়মি জনজাতির মানুষজন। জঙ্গলমহলের ৪ জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ছাড়াও উত্তরবঙ্গ এবং ছড়িয়ে ছিটিয়ে অন্যান্য জেলাতেও কুড়মি জনজাতির মানুষজন রয়েছেন। এই ৫০ কোটি টাকা বাজেট প্রস্তাব রাখা হলেও বর্তমানে কুড়মি ডেভেলপমেন্ট এন্ড কালচারাল বোর্ডের চেয়ারম্যানের পদ শূন্য রয়েছে।
এই বিষয়ে আরও খবর
আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিতপ্রসাদ মাহাত বলেন, “জাতিসত্তা, ভাষা-সহ মানভূম সংস্কৃতির আরও প্রসার নিয়ে আমাদের যে আন্দোলন চলছে তা রাজ্য ছাড়িয়ে দিল্লি পর্যন্ত গিয়েছে। কুড়মি আন্দোলনের এই সুফল পেলাম আমরা। এজন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই।”এই অর্থ বরাদ্দে কুড়মি ভাষা ও সংস্কৃতির আরও বিকাশ ও প্রসার ঘটবে। সেই ২০১৬-১৭ সাল থেকে আদিবাসী কুড়মি সমাজের জাতিসত্তার আন্দোলন চলছে এই বনমহলে। এই আন্দোলন কলকাতার রাজপথ ছাড়িয়ে দিল্লি পর্যন্ত পৌঁছে গিয়েছে। কিন্তু এখনও কুড়মি জনজাতিকে আদিবাসী তালিকাভুক্ত করা হয়নি। অষ্টম তফসিলে অন্তর্ভুক্তিকরনের বিষয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আশ্বাস দেন নির্বাচনের আগেই।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
‘ফুটবল বিশ্বযুদ্ধ’ – এর পাতায়।
চোখ রাখুন
সেই দাবি পূরণের দিকেই তাকিয়ে রয়েছেন বাংলার কুড়মি জনজাতির মানুষজন। ওই দাবি-দাওয়ার মধ্যেই কুড়মালি ভাষা, কুড়মি একাডেমি, কুড়মি লোকশিল্পীদের উন্নয়নে রাজ্য বাজেটে অর্থ বরাদ্দের প্রস্তাবকে বড় জয় হিসাবেও দেখছে আদিবাসী কুড়মি সমাজ। এই সামাজিক সংগঠনের উপরে ভর করেই জঙ্গলমহলে ভালো ফল করে বিজেপি। তৃণমূলকে একেবারে ধুয়েমুছে সাফ করে দেয়। ফলে রাজ্য বাজেটে কুড়মি জনজাতিদের নিয়ে আলাদাভাবে যে ঘোষণা থাকবে তা জানত এই জঙ্গলমহলের রাজনৈতিক মহল।
এই বিষয়ে আরও খবর

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
‘ফুটবল বিশ্বযুদ্ধ’ – এর পাতায়।
চোখ রাখুন
শেয়ার
লিংক



