অবশেষে ঢুকল ২০০০ টাকা! আপনার অ্যাকাউন্টে এসেছে কিনা এভাবে চেক করে নিন

বাংলা হান্ট ডেস্ক : দেশবাসীর জন্য বড় ঘোষণা। শনিবার তারকেশ্বরে আয়োজিত কর্মসূচি থেকে সরকারি প্রকল্পের (Government Scheme) ২০০০ টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ২৩তম কিস্তির অর্থ বিতরণ শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।কেন্দ্রের এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে।
ব্যাংকে ঢুকল সরকারি প্রকল্পের(Government Scheme) টাকা
কৃষকদের চাষাবাদের খরচ সামলাতে আর্থিক ভরসা জোগাতেই কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা চালু করেছিল। এই প্রকল্পে নথিভুক্ত কৃষকরা বছরে মোট ৬ হাজার টাকা পান। তিনটি সমান কিস্তিতে এই অর্থ দেওয়া হয় এবং প্রতিবার ২০০০ টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়ে। ইতিমধ্যে ২২টি কিস্তির টাকা বিতরণ করা হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল ২৩তম কিস্তি।
এই প্রথম পশ্চিমবঙ্গ থেকে প্রধানমন্ত্রী কিষান প্রকল্পের কিস্তির অর্থ জারি করা হল। এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্যদের তালিকায় নিজের নাম রয়েছে কি না, তা কয়েকটি ধাপ অনুসরণ করেই জানা সম্ভব। PM Kisan-এর সরকারি ওয়েবসাইটে প্রবেশ করুন। তারপর হোমপেজে থাকা ‘Beneficiary List’ অপশনে ক্লিক করুন। এরপর রাজ্য, জেলা, উপ-জেলা, ব্লক এবং গ্রামের নাম নির্বাচন করুন।
সমস্ত তথ্য দেওয়ার পর ‘Get Report’ বাটনে ক্লিক করুন। এরপরেই স্ক্রিনে আপনার এলাকার সুবিধাভোগীদের তালিকা দেখা যাবে। সেখানে নিজের নাম খুঁজে নিতে পারবেন।

আরও পড়ুন : সুরুচি সঙ্ঘের পুজো কি বন্ধ হয়ে যাবে? ডেডলাইন বেঁধে কড়া নোটিশ পাঠাল LIC
অনেক সময় সব তথ্য ঠিক না থাকলে কিস্তির টাকা আটকে যেতে পারে। তাই আগে থেকেই প্রয়োজনীয় তথ্য মিলিয়ে নেওয়া জরুরি।
এর জন্য ওয়েবসাইটের ‘Know Your Status’ বিভাগে গিয়ে নিজের রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। এরপর e-KYC, Land Seeding এবং Aadhaar Bank Account Seeding-এর স্ট্যাটাস পরীক্ষা করুন। যদি এই তিনটি ক্ষেত্রেই ‘YES’ লেখা থাকে, তাহলে আপনার তথ্য সফলভাবে যাচাই হয়েছে বলেই ধরে নেওয়া যায়। সে ক্ষেত্রে কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে সাধারণত কোনও সমস্যা হওয়ার কথা নয়। ২৩তম কিস্তির অর্থ বিতরণের মাধ্যমে আবারও লক্ষ লক্ষ কৃষকের হাতে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দিল কেন্দ্র সরকার।




