এইসব ভুলে বাতিল হতে পারে আয়ুষ্মান ভারত কার্ড! আবেদনের আগে অবশ্যই জানুন

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরেই চালু হয়েছে আয়ুষ্মান ভারত যোজনা (Ayushman Bharat Yojana)। ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ এই প্রকল্পে আবেদন জানিয়েছেন। চার দিন ব্যাপী হওয়া জনকল্যাণ শিবিরে সবচেয়ে বেশি আয়ুষ্মান ভারতেই আবেদন জমা পড়েছে। এই আবহে অনেকেরই প্রশ্ন, আবেদনের সময় কী কী মাথায় রাখতে হবে, কী কী ভুল করলে কার্ড (Ayushman Bharat Card) বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
কী কী ভুল করলে আয়ুষ্মান কার্ড বাতিল হতে পারে? | (Ayushman Bharat Yojana)
রাজ্যের পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের জায়গায় আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হতে চলেছে। আয়ুষ্মান কার্ড থাকলে প্রত্যেক বছর ৫ লক্ষ টাকা অবধি বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়া যাবে। দেশের একাধিক সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসার সুবিধা মিলবে। তবে আবেদন জানালেই যে কার্ড পাওয়া যাবে এমন কিন্তু কোনও নিশ্চয়তা নেই। কারণ কার্ড দেওয়ার আগে ভেরিফিকেশন হবে। সেখানে কোনও ভুল ত্রুটি মিললে কার্ড বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ সুরুচি সঙ্ঘের পুজো কি বন্ধ হয়ে যাবে? ডেডলাইন বেঁধে কড়া নোটিশ পাঠাল LIC
আয়ুষ্মান ভারত কার্ড পেতে হলে সবার প্রথমে ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করতে হবে। আধার কার্ডে দেওয়া সকল তথ্যের সঙ্গে মিলিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। তাই আধার কার্ডের নম্বর, নাম, ঠিকানা সহ সকল তথ্য ঠিকঠাক দিয়েছেন কিনা তা একবার মিলিয়ে নেওয়া জরুরি।
এছাড়া আয়ুষ্মান ভারত যোজনার আবেদনপত্রে যা যা জানতে চাওয়া হয়েছে, সবকিছুর সঠিক তথ্য দেওয়া উচিত। কোনও কিছু গোপন করা উচিত নয়। কারণ পরবর্তীতে ধরা পড়লে সঙ্গে সঙ্গে কার্ড বাতিল হয়ে যেতে পারে।

স্বাস্থ্যক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল আয়ুষ্মান ভারত যোজনা। এতদিন বাংলার মানুষ এই প্রকল্প থেকে বঞ্চিত ছিল। তবে বিজেপি ক্ষমতায় আসতেই রাজ্যে এই প্রকল্প চালু হয়েছে। বর্তমানে জোরকদমে আবেদন পর্ব চলছে। চার দিন ধরে হওয়া জনকল্যাণ শিবিরেই ২২ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।




