0%

এবার রান্নার তেলেও বড় বদল! ক্রেতা সুরক্ষায় নয়া নির্দেশিকা জারি কেন্দ্রের

বাংলা হান্ট ডেস্কঃ বাড়িতে রান্নার জন্য তেল (Edible Oil) সব বাড়িতেই ব্যবহার হয়ে থাকে। কেউ সর্ষের তেল তো কেউ আবার সয়াবিন অয়েল বা রিফাইন অয়েল ব্যবহার করেন। এবার এই তেল কেনার ক্ষেত্রেও বড়সড় বদল হতে চলেছে, কেন্দ্রীয় সরকারের নতুন নিয়মের কারণে। তবে কি দাম বাড়বে? নাকি দু পয়সা বাঁচবে আমজনতার? চলুন জেনে নেওয়া যাক।

রান্নার তেল নিয়ে নয়া নিয়ম কেন্দ্রের

বর্তমানে বাজারে যে সমস্ত রান্নার তেলের প্যাকেট বা বোতল কিনতে পাওয়া যায় তাতে বিভিন্ন রকমের সাইজ থাকে। সাধারণত সকলে ৫০০ মিলি বা ১ লিটার ভেবে কিনলেও অনেক সময়েই তেল কোম্পানিগুলি ৭৩০ মিলি, ৮২৫ মিলি বা ৯০০ মিলি এর সাইজ বিক্রি করে। ফলে কেনাকাটার সময় কিছুটা হলেও বিভ্রান্তি হয়। এবার এই ভুলভ্রান্তি দূর করতেই নয়া নিয়ম আনছে কেন্দ্রীয় সরকার।

ক্রেতা সুরক্ষা দফতর বা ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্স লিগ্যাল মেট্রোলজি নিয়মে বদল আনছে। ফলে তেল কোম্পানিগুলি এবার থেকে সরকার নির্ধারিত নির্দিষ্ট ৯টি মাপে তেলের প্যাকেট বিক্রি করতে পারবে। এছাড়া তেলের প্যাকেটে ওজন উল্লেখ করাও বাধ্যতামূলক হচ্ছে। শুধুমাত্র দেশি কোম্পানি নয়, বিদেশী তেলের ব্রান্ডগুলিকেও এই নিয়ম মানতে হবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ মাসের শুরুতেই ঝটকা! ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, দেখুন কত হল কলকাতায়

কি কি সাইজ পাওয়া যাবে?

এখন অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে, তাহলে কি কি সাইজে তেলের প্যাকেট পাওয়া যাবে? এর উত্তরে জানা যাচ্ছে, মোট ৯ টি সাইজ পাওয়া যাবে বাজারে। সেগুলি হল: ২০০ মিলি, ৫০০ মিলি, ১ লিটার, ২ লিটার, ৩ লিটার, ৪ লিটার, ৫ লিটার, ১০ লিটার, ১৫ লিটার, ২০ লিটার। এই নিয়ম সর্ষের তেল, পাম তেল, সয়াবিন অয়েল, সানফ্লাওয়ার অয়েল সহ সমস্ত রকমের রান্নার তেলের ক্ষেত্রেই লাগু হবে।

যেমনটা জানা যাচ্ছে, তেল কোম্পানিগুলিকে নতুন নিয়মে প্যাকেজিং শুরু করার জন্য আপাতত তিন মাসের সময় দেওয়া হয়েছে। এর মধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তবে তিন মাসের আগেও কোম্পানিগুলি নতুন নিয়মে পাকিং শুরু করতেই পারে। নতুন এই নিয়মের ফলে ক্রেতারা আরও সহজে দামের তুলনা করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker