0%

প্লাস্টিকের বর্জ্য থেকে তৈরি হবে পরিবেশবান্ধব জ্বালানি হাইড্রোজেন ফুয়েল

সবদিক নিউজ: গোটা বিশ্বে প্রতি বছর প্লাস্টিকের দূষণ সৃষ্টিকারী ৫৭ মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য পরিবেশে মেশে। সমুদ্রের অতল থেকে পাহাড় চূড়ায়, স্থলে, জলে, আকাশে এমনকী মানুষের শরীরেও আজ প্লাস্টিকের কণা মিলেছে। দ্য গার্ডিয়ান সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মানুষের মস্তিষ্কের পাশাপাশি ফুসফুস, প্লাসেন্টা, লিভার, কিডনি, জননেন্দ্রিয়, হাঁটু, কনুই, রক্তনালি ও অস্থিমজ্জাতেও মাইক্রো প্লাস্টিকের কণা মিলেছে।

এই পরিস্থিতিতে প্লাস্টিকের দূষণ ঠেকাতে ও জ্বালানির চাহিদা মেটাতে নয়া দিশা দেখালেন একদল গবেষক। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বা আইআইটি (ইন্ডিয়ান স্কুল অফ মাইনস), ধানবাদের একদল গবেষক এমন এক অভিনব প্রযুক্তি তৈরি করেছেন, যার সাহায্যে প্লাস্টিকের বর্জ্য থেকে তৈরি হবে ক্লিন হাইড্রোজেন ফুয়েল বা জ্বালানি।
আইআইটি (ইন্ডিয়ান স্কুল অফ মাইনস), ধানবাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক এজাজ আহমেদের নেতৃত্বে ইন্দ্রমোহন ও শিবশঙ্কর প্রসাদ নামে ১ গবেষক প্লাজমা রিয়্যাক্টর নির্ভর প্রযুক্তি তৈরি করেছেন যার সাহায্যে প্লাস্টিকের বর্জ্য থেকে উপকারী ও পরিবেশবান্ধব জ্বালানি ক্লিন হাইড্রোজেন ফুয়েল তৈরি হবে।

বুলেটপ্রুফ জ্যাকেট, বৈদ্যুতিক সরঞ্জাম তৈরি করতে কার্বন ন্যানোটিউব লাগে। যার বাজারমূল্য কেজিপ্রতি ১ লাখ টাকা। এই নয়া প্রযুক্তির সাহায্যে খুব কম খরচে তৈরি হবে কার্বন ন্যানোটিউব।আইআইটির গবেষকদের আরও দাবি নয়া প্রযুক্তির সাহায্যে ফসলের উচ্ছিষ্ট অংশ থেকে জৈব সার বা বায়োমাস তৈরি করাও সম্ভব।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker