0%

ফ্রিজে ডাল রেখে সমস্যায়? কয়েকটি সহজ কৌশলেই মিলবে সমাধান

বাংলা হান্ট ডেস্ক: ব্যস্তময় জীবনে প্রতিদিন রান্না করার সময় অনেকের থাকেনা। যার ফলে অনেকেই আগের থেকে বেশ কিছুটা রান্না করে ফ্রিজে রেখে দেয়। তবে বহু সময় এই রান্নাবান্না করা‌ খাবার জমে যায়। যার ফলে খাবারের আর সেরকমভাবে স্বাদ থাকে না। আর এই জমে যাওয়া খাবার গুলোর মধ্যে অন্যতম হল ডাল। এরকম সমস্যার সম্মুখীন আপনিও যদি হন তাহলে আজকে প্রতিবেদন আপনার জন্য। দেখে নিন কিভাবে এই সমস্যার সমাধান করবেন ঘরোয়া পদ্ধতিতে (Cooking Tips)।

ডাল ঘন হয়ে যাওয়ার সমস্যা এড়াবেন কীভাবে (Cooking Tips)

১) ফ্রিজে ডাল রাখলেই ঘন হয়ে যায়। এর পিছনে বিশেষ ভূমিকা পালন করে স্টার্চ ও ফাইবার। ডালে প্রচুর পরিমাণে স্টার্চ ও দ্রবণীয় ফাইবার থাকে। যখন ডাল গরম থাকে, তখন এই অণুগুলো জলের সঙ্গে মিশে তরল অবস্থায় থাকে (Cooking Tips)।

Cooking Tips how to avoid the problem of dal becoming too thick

আরও পড়ুন: উইকএন্ড ট্রিপের প্ল্যান? এই মনোরম জলপ্রপাত হতে পারে আপনার সেরা পছন্দ

২)ফ্রিজে রাখলে কিংবা তাপমাত্রা কমে গেলে ডালের মধ্যে থাকা প্রোটিন জলের সঙ্গে এক ধরনের বন্ধন তৈরি করে। এই কারণেই ডাল ঘন হয়ে জমাট বেঁধে যায়। গরম অবস্থায় এমনটা হয় না।

৩) ফ্রিজে যখনই রান্না করা ডাল রাখবেন, থকথক হয়ে যাবেই। তাই যখন ফ্রিজ থেকে বের করে রান্না পুনরায় গরম করবেন, তাতে ধীরে ধীরে গরম জল মেশান। এতে জমাট বাঁধা স্টার্চ ভেঙে যাবে।

৪)যখন ২-৩ দিনের জন্য ডাল রান্না করবেন কিংবা ফ্রিজে রাখার পরিকল্পনা থাকবে, তখন ডাল পাতলা করেই রান্না করুন। পরিমাণের চেয়ে একটু বেশি জল মেশান ডালে (Cooking Tips)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker