0%

রেলের বড় সিদ্ধান্ত! দুরন্ত, ধৌলি, করমণ্ডল-সহ একাধিক ট্রেনের টার্মিনাল বদল, রইল সম্পূর্ণ তালিকা

সবদিক নিউজ: নতুন করে সেজে উঠছে হাওড়া স্টেশন। এই উন্নয়নমূলক কাজের জন্য একাধিক দূরপাল্লার ট্রেন পৌঁছবে না হাওড়া পর্যন্ত। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল (Indian Railways)। তার পরিবর্তে সাঁতরাগাছি ও শালিমার থেকে যাত্রা শুরু করবে একাধিক ট্রেন। জেনে নিন দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই ট্রেনে চলাচলের বদল করা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য।

হাওড়া থেকে ছাড়বে না একাধিক ট্রেন (Indian Railways)

আগামী ২৪ জুলাই থেকে ওই নির্দিষ্ট কিছুদিন হাওড়া শাখার একাধিক দূরপাল্লার ট্রেনের যাত্রা পথ সংক্ষিপ্ত করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু লোকাল ট্রেন পুরোপুরি বাতিল হয়েছে। এর ফলে নিত্যযাত্রী থেকে শুরু করে ভিন্ন রাজ্যে পাড়ি দেওয়া যাত্রীদের দুর্ভোগের সম্মুখীন হতে হবে বলে মনে করা হচ্ছে (Indian Railways)।

Indian Railways several trains will not depart from Howrah

 তারকেশ্বরগামী ভক্তদের সুখবর! শ্রাবণী মেলায় মিলবে একাধিক স্পেশাল ট্রেন, রইল সময়সূচি

রেল সূত্রের খবর অনুযায়ী, এই কাজের জন্য একদিকে যেমন বহু এক্সপ্রেস ট্রেন হাওড়া স্টেশনের বদলে সাঁতরাগাছি বা শালিমার স্টেশন থেকে যাত্রা শুরু করবে। অপরদিকে ফেরার পথে ওই স্টেশন গুলিতে এই যাত্রা শেষ করবে ট্রেনগুলি। যার মধ্যে, হাওড়া-পুরী এক্সপ্রেস, হাওড়া-আহমেদাবাদ এক্সপ্রেস, করমণ্ডল এক্সপ্রেস এবং পুণে-হাওড়া দুরন্ত এক্সপ্রেসের মতো ট্রেনগুলি হাওড়ার বদলে শালিমার থেকে ছাড়বে বা সেখানে এসে পৌঁছবে।

এছাড়াও গীতাঞ্জলি এক্সপ্রেস, ফলকনুমা এক্সপ্রেস, ইস্পাত এক্সপ্রেস, ধৌলি এক্সপ্রেস, হাওড়া-হাটিয়া ক্রিয়া যোগা এক্সপ্রেস, হাওড়া-এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেসের মত একাধিক ট্রেন হাওড়ার পরিবর্তে সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়বে। সেখানেই যাত্রা শেষ করবে।

রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৬ ও ২৭ জুলাই মেচেদা, পাঁশকুড়া, মেদিনীপুর, খড়গপুর এবং আমতাগামী একাধিক আপ ও ডাউন লোকাল ট্রেন সম্পূর্ণ বাতিল থাকবে। পাশাপাশি রবিবার ও সোমবার মিলিয়ে প্রায় ১৬টি লোকাল ট্রেন চলবে না বলে জানিয়েছে দক্ষিণ পূর্ব রেল (Indian Railways)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker