0%

Shreyas Iyer: আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের দল ঘোষণা করল BCCI! নতুন অধিনায়ক শ্রেয়স, বাদ সূর্যকুমার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সুখবর পেলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। দীর্ঘদিন ধরে তারা শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সিতে দেখার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। বারবার ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে পারফর্ম করেও টি-টোয়েন্টি দলের ব্রাত্য থেকে যাচ্ছিলেন এই ভারতীয় তারকা। কিন্তু এবার আইপিএলে অসাধারণ পারফরম্যান্স করার পর তাকে সরাসরি আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টি অধিনায়ক ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। বাদ পড়লেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।

অবশ্য এটি ভারতীয় দলের একমাত্র চমক নয়। আইপিএলের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া বৈভব সূর্যবংশীকেও এবার স্কোয়াডে জায়গা দিয়েছে বিসিসিআই। আইপিএলের অরেঞ্জ ক্যাপ এবং সর্বোচ্চ ছক্কার মালিক হওয়া এই ১৫ বছর বয়সী তরুণ ক্রিকেটারের জীবনের একটি বড় টার্নিং পয়েন্ট হতে চলেছে এটি, এমনটাই ধারণা বিশেষজ্ঞদের।

আরও পড়ুন: কোহলির পর রোহিতকে নিয়েও অনিশ্চয়তা! ভারতীয় দলে ফেরার আগে কড়া হুঁশিয়ারি BCCI-এর

ইংল্যান্ড, আয়ারল্যান্ড সফর ও এশিয়ান গেমসের ভারতীয় দল:
শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা (সহ অধিনায়ক), নীতীশ কুমার রেড্ডি, রবি বিশ্নই, মহম্মদ সিরাজ, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, ইশান কিষাণ (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, শিবম দুবে, বরুণ চৌধুরী, প্রিন্স যাদব, বৈভব সূর্যবংশী

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker